ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খামেনির বিদায় আয়োজনে ৪ কোটির বেশি মানুষের উপস্থিতি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, বিদায় ও দাফন অনুষ্ঠানে ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী, ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ছয় দিনব্যাপী আয়োজিত শোকানুষ্ঠানে আনুমানিক ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ মানুষ উপস্থিত ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, তেহরান, কোম, মাশহাদ, নাজাফ এবং কারবালায় ধাপে ধাপে জানাজা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইরাকের নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় এক কোটি মানুষের অংশগ্রহণের দাবি করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে এক সামরিক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর কয়েক মাস পর তার দাফন ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং প্রতিনিধিরা অংশ নেন বলেও জানানো হয়েছে।

ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে, যাতায়াতের তথ্য, মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল বিশ্লেষণ এবং অন্যান্য প্রযুক্তিগত উপাত্তের ভিত্তিতে উপস্থিত মানুষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

তবে ইরানের দেওয়া এই অংশগ্রহণের পরিসংখ্যান স্বাধীন আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে যাচাই করা হয়নি। ফলে ৪ কোটির বেশি মানুষের উপস্থিতির দাবির বিষয়ে নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : ফার্স নিউজ এজেন্সি 

ট্যাগ : ইরান আয়াতুল্লাহ আলী খামেনি তেহরান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

খামেনির বিদায় আয়োজনে ৪ কোটির বেশি মানুষের উপস্থিতি

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, বিদায় ও দাফন অনুষ্ঠানে ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী, ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ছয় দিনব্যাপী আয়োজিত শোকানুষ্ঠানে আনুমানিক ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ মানুষ উপস্থিত ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, তেহরান, কোম, মাশহাদ, নাজাফ এবং কারবালায় ধাপে ধাপে জানাজা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইরাকের নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় এক কোটি মানুষের অংশগ্রহণের দাবি করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে এক সামরিক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর কয়েক মাস পর তার দাফন ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং প্রতিনিধিরা অংশ নেন বলেও জানানো হয়েছে।

ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে, যাতায়াতের তথ্য, মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল বিশ্লেষণ এবং অন্যান্য প্রযুক্তিগত উপাত্তের ভিত্তিতে উপস্থিত মানুষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

তবে ইরানের দেওয়া এই অংশগ্রহণের পরিসংখ্যান স্বাধীন আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে যাচাই করা হয়নি। ফলে ৪ কোটির বেশি মানুষের উপস্থিতির দাবির বিষয়ে নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : ফার্স নিউজ এজেন্সি 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ