বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।
সাক্ষাতে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের বিষয়ে প্রস্তাব দেন মিসরের রাষ্ট্রদূত।
এ সময় তথ্যমন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও নেওয়া বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় দুই দেশের যৌথ উদ্যোগের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিকেও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
অন্যদিকে মিসরের রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিসরের ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরে এই সম্পর্ক আরও শক্তিশালী করতে বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানান। সম্পর্ক উন্নয়নে দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
মন্তব্যসমূহ