ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপে লাল কার্ড বাতিল নিয়ে ফিফার নিরপেক্ষতা প্রশ্নে

বিশ্বকাপে লাল কার্ড বাতিল নিয়ে ফিফার নিরপেক্ষতা প্রশ্নে
সংগৃহীত ছবি
ফলো করুন

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকলের পর বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ফিফার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।

গত ১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন বালোগান। নিয়ম অনুযায়ী, এতে পরের ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে ফিফা তার নিষেধাজ্ঞা তুলে নেয়।

ফিফা জানিয়েছে, সিদ্ধান্তটি সংস্থার শৃঙ্খলা কমিটি নিয়েছে। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন, বোধগম্যহীন এবং অযৌক্তিক’ বলে সমালোচনা করেছে।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ওল্টার্স ও নিয়েলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেন, টুর্নামেন্টের মাঝপথে লাল কার্ড নিষেধাজ্ঞার নিয়ম বদলানো ‘লজ্জাজনক’ এবং ন্যায়বিচারের বিকৃতি।

তাদের অভিযোগ, ফিফা আবারও ট্রাম্প প্রশাসনের চাপের কাছে নতি স্বীকার করেছে। ইতোমধ্যে ৩৫ জন ইউরোপীয় আইনপ্রণেতা এই তদন্ত দাবির পক্ষে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

ট্রাম্প স্বীকার করেছেন, তিনি ইনফান্তিনোকে বালোগানের বিষয়টি আবার দেখার অনুরোধ করেছিলেন। তবে তিনি দাবি করেন, কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত চাপিয়ে দেননি।

অন্যদিকে ইনফান্তিনো বলেছেন, তিনি ট্রাম্পকে জানিয়েছিলেন যে বিষয়টি ফিফার স্বাধীন বিচারিক সংস্থার মাধ্যমে পরিচালিত হয়েছে। ফিফার ব্যবস্থায় এভাবেই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

বিতর্কের মধ্যেই বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ফিফা ফোলারিন বালোগান জিয়ান্নি ইনফান্তিনো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২১
  • ২১ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


বিশ্বকাপে লাল কার্ড বাতিল নিয়ে ফিফার নিরপেক্ষতা প্রশ্নে

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকলের পর বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ফিফার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।

গত ১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন বালোগান। নিয়ম অনুযায়ী, এতে পরের ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে ফিফা তার নিষেধাজ্ঞা তুলে নেয়।

ফিফা জানিয়েছে, সিদ্ধান্তটি সংস্থার শৃঙ্খলা কমিটি নিয়েছে। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন, বোধগম্যহীন এবং অযৌক্তিক’ বলে সমালোচনা করেছে।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ওল্টার্স ও নিয়েলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেন, টুর্নামেন্টের মাঝপথে লাল কার্ড নিষেধাজ্ঞার নিয়ম বদলানো ‘লজ্জাজনক’ এবং ন্যায়বিচারের বিকৃতি।

তাদের অভিযোগ, ফিফা আবারও ট্রাম্প প্রশাসনের চাপের কাছে নতি স্বীকার করেছে। ইতোমধ্যে ৩৫ জন ইউরোপীয় আইনপ্রণেতা এই তদন্ত দাবির পক্ষে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

ট্রাম্প স্বীকার করেছেন, তিনি ইনফান্তিনোকে বালোগানের বিষয়টি আবার দেখার অনুরোধ করেছিলেন। তবে তিনি দাবি করেন, কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত চাপিয়ে দেননি।

অন্যদিকে ইনফান্তিনো বলেছেন, তিনি ট্রাম্পকে জানিয়েছিলেন যে বিষয়টি ফিফার স্বাধীন বিচারিক সংস্থার মাধ্যমে পরিচালিত হয়েছে। ফিফার ব্যবস্থায় এভাবেই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

বিতর্কের মধ্যেই বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ