ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ন্যাটো বৈঠকে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইবেন জেলেনস্কি

ন্যাটো বৈঠকে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইবেন জেলেনস্কি
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের জন্য দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ন্যাটো সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটোর শীর্ষ বৈঠকে তিনি এ বিষয়ে সমর্থন আদায়ের চেষ্টা করবেন।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক রুশ হামলায় বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিতব্য বৈঠকে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনাও রয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে অতিরিক্ত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি রাশিয়াকে শান্তি আলোচনায় অংশ নিতে চাপ প্রয়োগের বিষয়েও আলোচনা হতে পারে।

ন্যাটো সম্মেলনকে সামনে রেখে জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, এই বৈঠক বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্তের মাধ্যমে শেষ হবে। তিনি মনে করেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সদস্য দেশগুলোর প্রতি ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন যেন তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করতে পারে, সে বিষয়ে ন্যাটোর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

কূটনৈতিক মহলের ধারণা, তুরস্কে অনুষ্ঠিত এই বৈঠকে ইউক্রেনের জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সহায়তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

সূত্র : বিবিসি

ট্যাগ : ইউক্রেন ন্যাটো ভলোদিমির জেলেনস্কি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ন্যাটো বৈঠকে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইবেন জেলেনস্কি

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের জন্য দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ন্যাটো সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটোর শীর্ষ বৈঠকে তিনি এ বিষয়ে সমর্থন আদায়ের চেষ্টা করবেন।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক রুশ হামলায় বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিতব্য বৈঠকে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনাও রয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে অতিরিক্ত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি রাশিয়াকে শান্তি আলোচনায় অংশ নিতে চাপ প্রয়োগের বিষয়েও আলোচনা হতে পারে।

ন্যাটো সম্মেলনকে সামনে রেখে জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, এই বৈঠক বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্তের মাধ্যমে শেষ হবে। তিনি মনে করেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সদস্য দেশগুলোর প্রতি ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন যেন তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করতে পারে, সে বিষয়ে ন্যাটোর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

কূটনৈতিক মহলের ধারণা, তুরস্কে অনুষ্ঠিত এই বৈঠকে ইউক্রেনের জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সহায়তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

সূত্র : বিবিসি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ