ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

দেশে এক বছরে ২৩০৫ জনের এইচআইভি শনাক্ত, মৃত্যু ২৮৫

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশে এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আগের বছরের তুলনায় শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশের বেশি। একই সময়ে এইচআইভি ও এইডস-সংশ্লিষ্ট জটিলতায় ২৮৫ জনের মৃত্যুর তথ্যও উঠে এসেছে। নতুন শনাক্তদের মধ্যে তরুণ ও কর্মক্ষম বয়সী মানুষের সংখ্যা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি, রোগ গোপন রাখা এবং চিকিৎসাসেবা গ্রহণে বিলম্ব এইচআইভি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দীর্ঘ ১০ বছর প্রবাসে থাকার পর গত সেপ্টেম্বরে দেশে ফেরেন ৩৭ বছর বয়সী ইমতিয়াজ হোসেন (ছদ্মনাম)। চলতি বছরের শুরুতে তাঁর যক্ষ্মা শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে অন্য জটিলতার পাশাপাশি এইচআইভি সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নেন তিনি। পরে রাজধানীর জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে পরীক্ষায় তাঁর এইচআইভি-সংশ্লিষ্ট রোগ শনাক্ত হয়।

ইমতিয়াজের মতো অনেকেই সংক্রমণের বিষয়টি জানতে পারছেন অসুস্থতা বেড়ে যাওয়ার পর। বিশেষজ্ঞদের মতে, এইচআইভি নিয়ে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক মনোভাবের কারণে অনেকে পরীক্ষা করাতে বা চিকিৎসা নিতে দেরি করেন। ফলে সংক্রমণ শনাক্ত এবং নিয়মিত চিকিৎসার আওতায় আনার কাজ জটিল হয়ে পড়ে।

চার বছরে ধারাবাহিকভাবে বেড়েছে শনাক্ত

জাতীয় এইডস ও যৌনরোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, দেশে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ৮৪৩ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩০৫ জন।

এর আগের এক বছরে শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৯১ জন। সেই তুলনায় সর্বশেষ শনাক্তের সংখ্যা বেড়েছে প্রায় ২২ শতাংশ।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ২৭৬। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪৩৮ জনে। ২০২৫ সালে শনাক্ত হন ১ হাজার ৮৯১ জন। আর ২০২৬ সালের সর্বশেষ হিসাবে সেই সংখ্যা ২ হাজার ৩০৫ জনে পৌঁছেছে।

নতুন শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ২৫ থেকে ৪৯ বছর বয়সীরা।

শনাক্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত এক বছরে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর মারা যান ২১৯ জন। ২০২৪ সালে মৃত্যুর সংখ্যা ছিল ১৯৫ এবং ২০২৩ সালে ২৬৬ জন।

দেশে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসার জন্য ২৭টি সরকারি হাসপাতালে পরীক্ষাকেন্দ্র রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পাশাপাশি ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতাল এবং আটটি বেসরকারি সংস্থার ড্রপ-ইন সেন্টারের মাধ্যমে চিকিৎসাসেবা পরিচালনার তথ্যও রয়েছে।

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে শনাক্ত বেশি

জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিসংখ্যান অনুযায়ী, নতুন শনাক্তদের ৬০ শতাংশ এমএসএম ও এমএসডব্লিউ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আগের বছর এই হার ছিল ৪৯ শতাংশ। অর্থাৎ মোট শনাক্তদের মধ্যে এই দুই জনগোষ্ঠীর সম্মিলিত অংশ ১১ শতাংশ পয়েন্ট বেড়েছে।

অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অংশ পাঁচ শতাংশ, বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের ১১ শতাংশ, শিরায় মাদক গ্রহণকারীদের চার শতাংশ, যৌনকর্মীদের এক শতাংশ এবং সাধারণ জনগোষ্ঠীর ১৮ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি শনাক্তের হার বেশি হওয়ার পেছনে পরীক্ষার আওতা, সেবা পাওয়ার সুযোগ এবং সংক্রমণের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মতো বিষয়গুলোও বিবেচনা করতে হবে।

এইডস হেলথকেয়ার ফাউন্ডেশনের (এএইচএফ) কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আখতার জাহান শিল্পী জানান, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ প্রতিরোধে তাঁদের কাছে কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া জরুরি। শুধু আচরণ নিয়ে সমালোচনা করলে সমস্যার সমাধান হবে না।

তাঁর মতে, কাউকে আচরণ পরিবর্তনের পরামর্শ দিলেই তিনি রাতারাতি তা পরিবর্তন করতে পারবেন, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তাই প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসাসেবাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

সংক্রামক ব্যাধি হাসপাতালে এক বছরে ৩৯৪ জন শনাক্ত

রাজধানীর জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে এ বছর সবচেয়ে বেশি এইচআইভি শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত এক বছরে হাসপাতালটির পরীক্ষাকেন্দ্রে ৩৯৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে সেখানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৩৮ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

হাসপাতালটিতে এইচআইভি ও এইডস-সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসার জন্য ২৫ শয্যার আলাদা ইউনিট রয়েছে। প্রতিবেদন তৈরির সময় শনিবার পর্যন্ত সেখানে ২০ জন চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রতিদিন ছয় থেকে দশজন এবং মাসে প্রায় ১৭০ থেকে ২০০ জন এইচআইভি বা এইডসের সম্ভাব্য উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিতে আসেন।

হাসপাতালের পরামর্শদাতা ও প্রশাসনিক কর্মকর্তা মো. লিটন খান জানান, বর্তমানে নতুন শনাক্তদের মধ্যে এমএসএম ও এমএসডব্লিউ জনগোষ্ঠীর উপস্থিতি বেশি। তাঁদের একটি বড় অংশ তরুণ। আক্রান্তদের মধ্যে বিভিন্ন পেশাজীবী, প্রবাসী এবং শিক্ষার্থীও রয়েছেন।

তিনি বলেন, সামাজিক নেতিবাচক মনোভাবের কারণে অনেকেই সংক্রমণের বিষয়টি প্রকাশ করতে চান না। এমনকি পরিবারের সদস্য কিংবা কাছের মানুষের কাছেও অনেকে বিষয়টি গোপন রাখেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও এইচআইভি শনাক্ত হচ্ছে।

তবে বন্ধুদের বাসায় যাওয়া, একসঙ্গে সময় কাটানো বা সাধারণ সামাজিক মেলামেশার মাধ্যমে এইচআইভি ছড়ায় না। সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে প্রকৃত সংক্রমণপথ এবং কার্যকর স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি।

ঢাকার বাইরে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রেও শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের তথ্য পাওয়া গেছে।

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সংশ্লিষ্ট কেন্দ্রে প্রায় ৩৫০ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

কেন্দ্রটির পরামর্শক ও প্রশাসনিক কর্মকর্তা সুদেব কুমার বিশ্বাস জানান, সেবা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে সংক্রমণের সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাঁদের প্রতিরোধের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতেও শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের বিষয়টি উঠে এসেছে।

পরীক্ষা বাড়ায় শনাক্তও বাড়ছে: কর্মসূচি পরিচালক

জাতীয় এইডস ও যৌনরোগ নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান জানিয়েছেন, আগের তুলনায় এইচআইভি পরীক্ষা ও রোগ নির্ণয়ের সুযোগ বেড়েছে। ফলে নতুন করে শনাক্ত ব্যক্তির সংখ্যাও বাড়ছে।

তাঁর মতে, বেশি মানুষকে পরীক্ষার আওতায় আনা একটি ইতিবাচক অগ্রগতি। কারণ সংক্রমণ শনাক্ত না হলে আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবার আওতায় আনা সম্ভব হয় না।

তিনি জানান, এমএসএম ও এমএসডব্লিউসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অনেকেই আগে সামাজিক কারণে আড়ালে থাকতেন। বর্তমানে তাঁদের একাংশ পরীক্ষার জন্য সামনে আসছেন। এতে শনাক্তের সংখ্যা বাড়ছে।

তবে তরুণদের মধ্যে সংক্রমণ বা শনাক্তের হার কেন বাড়ছে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন তিনি।

ডা. খায়রুজ্জামান জানান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যেও এইচআইভি শনাক্ত হয়েছে।

তাঁর মতে, সমাজে এইচআইভি নিয়ে নেতিবাচক মনোভাব কিছুটা কমলে আরও বেশি মানুষ স্বেচ্ছায় পরীক্ষা করাতে পারবেন। এতে সংক্রমণ শনাক্তের পাশাপাশি চিকিৎসাসেবার আওতা বাড়ানো সম্ভব হবে।

বর্তমানে দেশে যে পদ্ধতিতে এইচআইভি পরীক্ষা, চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলো আধুনিক পদ্ধতির অন্তর্ভুক্ত বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসাসেবা ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে উদ্বেগ

এদিকে এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমের বাস্তব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

তাঁদের অভিযোগ, দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে মাঠপর্যায়ে এইচআইভি প্রতিরোধে কাজ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এবং নিয়মিত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

এএইচএফের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আখতার জাহান শিল্পী বলেন, এইচআইভি নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্মসূচির আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নিয়মিত আলোচনা ও সমন্বয়ের ঘাটতি রয়েছে।

তিনি জানান, এইচআইভি প্রতিরোধে কাজ করা কর্মী ও অংশীদারদের অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে উঠেছে।

আগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সদস্যরা যেসব স্থানে সমবেত হতেন এবং যেখানে স্বাস্থ্যকর্মীরা তাঁদের সেবা দিতেন, সেসব স্থানের অনেকগুলো উচ্ছেদ হয়ে গেছে বলে জানান তিনি। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছেন। ফলে তাঁদের শনাক্ত করা এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

এআরটি কেন্দ্রের কার্যক্রমে স্থবিরতার অভিযোগ

আখতার জাহান শিল্পী অভিযোগ করেন, সরকারি ১৬টি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা এআরটি কেন্দ্রের কার্যক্রমে সমস্যা রয়েছে। প্রয়োজনীয় পরিচালন পরিকল্পনার অভাবে কিছু কেন্দ্র বন্ধ রয়েছে এবং কয়েকটি সীমিত পরিসরে চলছে বলে দাবি করেন তিনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় আড়াই বছর ধরে রোগীদের নিয়মিত ফলোআপ, এআরটি সেবা এবং অন্যান্য সংক্রমণ বা জটিলতার চিকিৎসায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছে না।

এতে এইচআইভি নিয়ে বসবাসকারী ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা গ্রহণ ও স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এএইচএফের এই কর্মকর্তা বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ আরও বাড়তে পারে। তবে এই পরিস্থিতি মোকাবিলায় শুধু ব্যক্তিগত আচরণকে দায়ী করার পরিবর্তে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

তাঁর মতে, এইচআইভি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হলে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

একই সঙ্গে সামাজিক কুসংস্কার দূর করা, সময়মতো পরীক্ষা নিশ্চিত করা এবং আক্রান্তদের নিয়মিত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ট্যাগ : এইচআইভি সংক্রমণ এইডস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দেশে এক বছরে ২৩০৫ জনের এইচআইভি শনাক্ত, মৃত্যু ২৮৫

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আগের বছরের তুলনায় শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশের বেশি। একই সময়ে এইচআইভি ও এইডস-সংশ্লিষ্ট জটিলতায় ২৮৫ জনের মৃত্যুর তথ্যও উঠে এসেছে। নতুন শনাক্তদের মধ্যে তরুণ ও কর্মক্ষম বয়সী মানুষের সংখ্যা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি, রোগ গোপন রাখা এবং চিকিৎসাসেবা গ্রহণে বিলম্ব এইচআইভি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দীর্ঘ ১০ বছর প্রবাসে থাকার পর গত সেপ্টেম্বরে দেশে ফেরেন ৩৭ বছর বয়সী ইমতিয়াজ হোসেন (ছদ্মনাম)। চলতি বছরের শুরুতে তাঁর যক্ষ্মা শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে অন্য জটিলতার পাশাপাশি এইচআইভি সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নেন তিনি। পরে রাজধানীর জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে পরীক্ষায় তাঁর এইচআইভি-সংশ্লিষ্ট রোগ শনাক্ত হয়।

ইমতিয়াজের মতো অনেকেই সংক্রমণের বিষয়টি জানতে পারছেন অসুস্থতা বেড়ে যাওয়ার পর। বিশেষজ্ঞদের মতে, এইচআইভি নিয়ে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক মনোভাবের কারণে অনেকে পরীক্ষা করাতে বা চিকিৎসা নিতে দেরি করেন। ফলে সংক্রমণ শনাক্ত এবং নিয়মিত চিকিৎসার আওতায় আনার কাজ জটিল হয়ে পড়ে।

চার বছরে ধারাবাহিকভাবে বেড়েছে শনাক্ত

জাতীয় এইডস ও যৌনরোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, দেশে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ৮৪৩ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩০৫ জন।

এর আগের এক বছরে শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৯১ জন। সেই তুলনায় সর্বশেষ শনাক্তের সংখ্যা বেড়েছে প্রায় ২২ শতাংশ।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ২৭৬। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪৩৮ জনে। ২০২৫ সালে শনাক্ত হন ১ হাজার ৮৯১ জন। আর ২০২৬ সালের সর্বশেষ হিসাবে সেই সংখ্যা ২ হাজার ৩০৫ জনে পৌঁছেছে।

নতুন শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ২৫ থেকে ৪৯ বছর বয়সীরা।

শনাক্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত এক বছরে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর মারা যান ২১৯ জন। ২০২৪ সালে মৃত্যুর সংখ্যা ছিল ১৯৫ এবং ২০২৩ সালে ২৬৬ জন।

দেশে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসার জন্য ২৭টি সরকারি হাসপাতালে পরীক্ষাকেন্দ্র রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পাশাপাশি ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতাল এবং আটটি বেসরকারি সংস্থার ড্রপ-ইন সেন্টারের মাধ্যমে চিকিৎসাসেবা পরিচালনার তথ্যও রয়েছে।

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে শনাক্ত বেশি

জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিসংখ্যান অনুযায়ী, নতুন শনাক্তদের ৬০ শতাংশ এমএসএম ও এমএসডব্লিউ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আগের বছর এই হার ছিল ৪৯ শতাংশ। অর্থাৎ মোট শনাক্তদের মধ্যে এই দুই জনগোষ্ঠীর সম্মিলিত অংশ ১১ শতাংশ পয়েন্ট বেড়েছে।

অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অংশ পাঁচ শতাংশ, বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের ১১ শতাংশ, শিরায় মাদক গ্রহণকারীদের চার শতাংশ, যৌনকর্মীদের এক শতাংশ এবং সাধারণ জনগোষ্ঠীর ১৮ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি শনাক্তের হার বেশি হওয়ার পেছনে পরীক্ষার আওতা, সেবা পাওয়ার সুযোগ এবং সংক্রমণের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মতো বিষয়গুলোও বিবেচনা করতে হবে।

এইডস হেলথকেয়ার ফাউন্ডেশনের (এএইচএফ) কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আখতার জাহান শিল্পী জানান, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ প্রতিরোধে তাঁদের কাছে কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া জরুরি। শুধু আচরণ নিয়ে সমালোচনা করলে সমস্যার সমাধান হবে না।

তাঁর মতে, কাউকে আচরণ পরিবর্তনের পরামর্শ দিলেই তিনি রাতারাতি তা পরিবর্তন করতে পারবেন, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তাই প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসাসেবাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

সংক্রামক ব্যাধি হাসপাতালে এক বছরে ৩৯৪ জন শনাক্ত

রাজধানীর জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে এ বছর সবচেয়ে বেশি এইচআইভি শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত এক বছরে হাসপাতালটির পরীক্ষাকেন্দ্রে ৩৯৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে সেখানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৩৮ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

হাসপাতালটিতে এইচআইভি ও এইডস-সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসার জন্য ২৫ শয্যার আলাদা ইউনিট রয়েছে। প্রতিবেদন তৈরির সময় শনিবার পর্যন্ত সেখানে ২০ জন চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রতিদিন ছয় থেকে দশজন এবং মাসে প্রায় ১৭০ থেকে ২০০ জন এইচআইভি বা এইডসের সম্ভাব্য উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিতে আসেন।

হাসপাতালের পরামর্শদাতা ও প্রশাসনিক কর্মকর্তা মো. লিটন খান জানান, বর্তমানে নতুন শনাক্তদের মধ্যে এমএসএম ও এমএসডব্লিউ জনগোষ্ঠীর উপস্থিতি বেশি। তাঁদের একটি বড় অংশ তরুণ। আক্রান্তদের মধ্যে বিভিন্ন পেশাজীবী, প্রবাসী এবং শিক্ষার্থীও রয়েছেন।

তিনি বলেন, সামাজিক নেতিবাচক মনোভাবের কারণে অনেকেই সংক্রমণের বিষয়টি প্রকাশ করতে চান না। এমনকি পরিবারের সদস্য কিংবা কাছের মানুষের কাছেও অনেকে বিষয়টি গোপন রাখেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও এইচআইভি শনাক্ত হচ্ছে।

তবে বন্ধুদের বাসায় যাওয়া, একসঙ্গে সময় কাটানো বা সাধারণ সামাজিক মেলামেশার মাধ্যমে এইচআইভি ছড়ায় না। সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে প্রকৃত সংক্রমণপথ এবং কার্যকর স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি।

ঢাকার বাইরে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রেও শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের তথ্য পাওয়া গেছে।

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সংশ্লিষ্ট কেন্দ্রে প্রায় ৩৫০ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

কেন্দ্রটির পরামর্শক ও প্রশাসনিক কর্মকর্তা সুদেব কুমার বিশ্বাস জানান, সেবা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে সংক্রমণের সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাঁদের প্রতিরোধের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতেও শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের বিষয়টি উঠে এসেছে।

পরীক্ষা বাড়ায় শনাক্তও বাড়ছে: কর্মসূচি পরিচালক

জাতীয় এইডস ও যৌনরোগ নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান জানিয়েছেন, আগের তুলনায় এইচআইভি পরীক্ষা ও রোগ নির্ণয়ের সুযোগ বেড়েছে। ফলে নতুন করে শনাক্ত ব্যক্তির সংখ্যাও বাড়ছে।

তাঁর মতে, বেশি মানুষকে পরীক্ষার আওতায় আনা একটি ইতিবাচক অগ্রগতি। কারণ সংক্রমণ শনাক্ত না হলে আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবার আওতায় আনা সম্ভব হয় না।

তিনি জানান, এমএসএম ও এমএসডব্লিউসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অনেকেই আগে সামাজিক কারণে আড়ালে থাকতেন। বর্তমানে তাঁদের একাংশ পরীক্ষার জন্য সামনে আসছেন। এতে শনাক্তের সংখ্যা বাড়ছে।

তবে তরুণদের মধ্যে সংক্রমণ বা শনাক্তের হার কেন বাড়ছে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন তিনি।

ডা. খায়রুজ্জামান জানান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যেও এইচআইভি শনাক্ত হয়েছে।

তাঁর মতে, সমাজে এইচআইভি নিয়ে নেতিবাচক মনোভাব কিছুটা কমলে আরও বেশি মানুষ স্বেচ্ছায় পরীক্ষা করাতে পারবেন। এতে সংক্রমণ শনাক্তের পাশাপাশি চিকিৎসাসেবার আওতা বাড়ানো সম্ভব হবে।

বর্তমানে দেশে যে পদ্ধতিতে এইচআইভি পরীক্ষা, চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলো আধুনিক পদ্ধতির অন্তর্ভুক্ত বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসাসেবা ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে উদ্বেগ

এদিকে এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমের বাস্তব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

তাঁদের অভিযোগ, দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে মাঠপর্যায়ে এইচআইভি প্রতিরোধে কাজ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এবং নিয়মিত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

এএইচএফের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আখতার জাহান শিল্পী বলেন, এইচআইভি নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্মসূচির আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নিয়মিত আলোচনা ও সমন্বয়ের ঘাটতি রয়েছে।

তিনি জানান, এইচআইভি প্রতিরোধে কাজ করা কর্মী ও অংশীদারদের অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে উঠেছে।

আগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সদস্যরা যেসব স্থানে সমবেত হতেন এবং যেখানে স্বাস্থ্যকর্মীরা তাঁদের সেবা দিতেন, সেসব স্থানের অনেকগুলো উচ্ছেদ হয়ে গেছে বলে জানান তিনি। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছেন। ফলে তাঁদের শনাক্ত করা এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

এআরটি কেন্দ্রের কার্যক্রমে স্থবিরতার অভিযোগ

আখতার জাহান শিল্পী অভিযোগ করেন, সরকারি ১৬টি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা এআরটি কেন্দ্রের কার্যক্রমে সমস্যা রয়েছে। প্রয়োজনীয় পরিচালন পরিকল্পনার অভাবে কিছু কেন্দ্র বন্ধ রয়েছে এবং কয়েকটি সীমিত পরিসরে চলছে বলে দাবি করেন তিনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় আড়াই বছর ধরে রোগীদের নিয়মিত ফলোআপ, এআরটি সেবা এবং অন্যান্য সংক্রমণ বা জটিলতার চিকিৎসায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছে না।

এতে এইচআইভি নিয়ে বসবাসকারী ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা গ্রহণ ও স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এএইচএফের এই কর্মকর্তা বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ আরও বাড়তে পারে। তবে এই পরিস্থিতি মোকাবিলায় শুধু ব্যক্তিগত আচরণকে দায়ী করার পরিবর্তে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

তাঁর মতে, এইচআইভি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হলে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

একই সঙ্গে সামাজিক কুসংস্কার দূর করা, সময়মতো পরীক্ষা নিশ্চিত করা এবং আক্রান্তদের নিয়মিত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ