ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বঙ্গবাজারে আগুনের মামলায় সাবেক এমপিকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগিয়ে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতির মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মাইনুল ইসলাম খান পুলক গত ৪ জুন আফজাল হোসেনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন। এদিন শুনানিকালে আফজাল হোসেনকে আদালতে হাজির করা হলে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকা সিটি করপোরেশনের অনুমতি নিয়ে ২ হাজার ৩৭০ জন দোকান মালিক ফুলবাড়িয়ায় বঙ্গবাজার কমপ্লেক্স নামে ব্যবসা পরিচালনা করছিলেন। পরে ওই এলাকায় দোকান মালিক সমিতি ও স্থানীয় প্রভাবশালী মহলের মাধ্যমে অনিয়ম, দোকান বরাদ্দ ও আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে।

অভিযোগে আরও বলা হয়, দোকানের সংখ্যা বাড়িয়ে অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়। পরে ২০১৭ সালে মার্কেট ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এ নিয়ে সিটি করপোরেশন ও মার্কেট কর্তৃপক্ষের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালি হয়।

মার্কেট খালি করার উদ্যোগের বিরুদ্ধে ব্যবসায়ীরা উচ্চ আদালতে রিট করেন। আদালত নির্দিষ্ট সময়ের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আদালতের স্থিতাবস্থা থাকায় আসামিদের উদ্দেশ্য বাধাগ্রস্ত হয়। এর জেরে ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় বঙ্গবাজারের ব্যবসায়ী কামাল হোসেন রিপন ২০২৪ সালের নভেম্বর মাসে শাহবাগ থানায় মামলা করেন।

ট্যাগ : আদালত অগ্নিকাণ্ড বঙ্গবাজার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বঙ্গবাজারে আগুনের মামলায় সাবেক এমপিকে গ্রেপ্তার দেখানোর আদেশ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগিয়ে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতির মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মাইনুল ইসলাম খান পুলক গত ৪ জুন আফজাল হোসেনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন। এদিন শুনানিকালে আফজাল হোসেনকে আদালতে হাজির করা হলে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকা সিটি করপোরেশনের অনুমতি নিয়ে ২ হাজার ৩৭০ জন দোকান মালিক ফুলবাড়িয়ায় বঙ্গবাজার কমপ্লেক্স নামে ব্যবসা পরিচালনা করছিলেন। পরে ওই এলাকায় দোকান মালিক সমিতি ও স্থানীয় প্রভাবশালী মহলের মাধ্যমে অনিয়ম, দোকান বরাদ্দ ও আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে।

অভিযোগে আরও বলা হয়, দোকানের সংখ্যা বাড়িয়ে অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়। পরে ২০১৭ সালে মার্কেট ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এ নিয়ে সিটি করপোরেশন ও মার্কেট কর্তৃপক্ষের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালি হয়।

মার্কেট খালি করার উদ্যোগের বিরুদ্ধে ব্যবসায়ীরা উচ্চ আদালতে রিট করেন। আদালত নির্দিষ্ট সময়ের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আদালতের স্থিতাবস্থা থাকায় আসামিদের উদ্দেশ্য বাধাগ্রস্ত হয়। এর জেরে ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় বঙ্গবাজারের ব্যবসায়ী কামাল হোসেন রিপন ২০২৪ সালের নভেম্বর মাসে শাহবাগ থানায় মামলা করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ