ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'ডিসেম্বরে পরীক্ষা শেষে নতুন বই দিতে চায় সরকার'

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন | ছবি: সংগৃহীত
ফলো করুন

ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা যেন বই হাতে পায়, সে বিষয়টি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। নভেম্বরের মধ্যে পাঠ্যপুস্তক প্রস্তুতির পূর্ণাঙ্গ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, বই ছাপানোর ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। দরপত্র প্রক্রিয়া চলমান আছে। দ্রুত ছাপার কাজ শুরু করতে আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার আলাদা শ্রেণির জন্য চারটি নতুন বই যুক্ত হবে।

তিনি আরও বলেন, সময়মতো বই ছাপানো, বিতরণ এবং শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

ট্যাগ : বই শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

'ডিসেম্বরে পরীক্ষা শেষে নতুন বই দিতে চায় সরকার'

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা যেন বই হাতে পায়, সে বিষয়টি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। নভেম্বরের মধ্যে পাঠ্যপুস্তক প্রস্তুতির পূর্ণাঙ্গ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, বই ছাপানোর ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। দরপত্র প্রক্রিয়া চলমান আছে। দ্রুত ছাপার কাজ শুরু করতে আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার আলাদা শ্রেণির জন্য চারটি নতুন বই যুক্ত হবে।

তিনি আরও বলেন, সময়মতো বই ছাপানো, বিতরণ এবং শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ