ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তেজগাঁওয়ে শিশু পরিচর্যা কার্যক্রম পরিদর্শনে ডা. জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত
ফলো করুন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের আগামীর বাংলাদেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় শিশুদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আগামী দিনে দেশ গড়ার দায়িত্ব তাদের কাঁধেই থাকবে। তাই এখন থেকেই তাদের সুশিক্ষা, নৈতিকতা, সততা ও শৃঙ্খলার চর্চা করতে হবে।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানায়। তিনি শিশুদের পরিবেশনা আগ্রহ নিয়ে উপভোগ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, সঠিক লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশু ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হবে। মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলেও বিশ্বাস প্রকাশ করেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, জীবনের শুরু থেকেই সততা, নিয়মানুবর্তিতা ও নৈতিকতার শিক্ষা জরুরি। ছোটবেলা থেকেই এসব গুণের চর্চা করলে শিশুরা ভবিষ্যতে সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

ট্যাগ : ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

তেজগাঁওয়ে শিশু পরিচর্যা কার্যক্রম পরিদর্শনে ডা. জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের আগামীর বাংলাদেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় শিশুদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আগামী দিনে দেশ গড়ার দায়িত্ব তাদের কাঁধেই থাকবে। তাই এখন থেকেই তাদের সুশিক্ষা, নৈতিকতা, সততা ও শৃঙ্খলার চর্চা করতে হবে।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানায়। তিনি শিশুদের পরিবেশনা আগ্রহ নিয়ে উপভোগ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, সঠিক লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশু ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হবে। মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলেও বিশ্বাস প্রকাশ করেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, জীবনের শুরু থেকেই সততা, নিয়মানুবর্তিতা ও নৈতিকতার শিক্ষা জরুরি। ছোটবেলা থেকেই এসব গুণের চর্চা করলে শিশুরা ভবিষ্যতে সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ