ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

বরিশালের চরমোনাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক মাহফিল। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এ ধর্মীয় আয়োজন শুরু হয়।

বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসার মূল মাঠসহ মোট চারটি মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী বয়ানে মুফতি রেজাউল করীম বলেন, চরমোনাই মাহফিল প্রতিষ্ঠার উদ্দেশ্য কোনো পার্থিব স্বার্থ অর্জন নয়। মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে উৎসাহ দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

তিনি বলেন, যারা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে মাহফিলে এসেছেন, তাঁদের নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির প্রস্তুতি নেওয়া উচিত।

বিশেষ করে প্রথমবার মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, পার্থিব চিন্তা ও অহংকার দূর করে আখেরাতের কথা স্মরণ করতে হবে। নিজেদের বড় মনে করার প্রবণতা পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।

নিয়মিত জিকিরের মাধ্যমে অন্তরকে আল্লাহর স্মরণে নিয়োজিত রাখা এবং মাহফিল থেকে আত্মশুদ্ধির সংকল্প নিয়ে বাড়ি ফেরার আহ্বান জানান চরমোনাই পীর।

এদিকে মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের সুবিধার্থে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও রয়েছে।

চারটি মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং মুসল্লিদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা দল।

মাহফিলে আসা কেউ হারিয়ে গেলে কিংবা কারও মালামাল খুঁজে পাওয়া না গেলে সহায়তার জন্য মাঠগুলোতে পৃথক হারানো ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এ ছাড়া মুসল্লিদের জন্য খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকরা জানান, এবারের মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পীর-মাশায়েখ, আলেম ও ইসলামী ব্যক্তিত্বরা বয়ান করবেন। ধর্মীয় আলোচনা ছাড়াও বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে সম্মেলন, মতবিনিময় সভা এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানে অংশ নেবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আয়োজকদের প্রকাশিত পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী, সাতটি মূল বয়ানের মধ্যে উদ্বোধনী ও সমাপনী বয়ানসহ চারটি করবেন মুফতি রেজাউল করীম। বাকি তিনটি বয়ান দেওয়ার কথা মুফতি ফয়জুল করীমের।

আগামী সোমবার (৩০ নভেম্বর) ভোরে চরমোনাই পীরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হওয়ার কথা রয়েছে।

চরমোনাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। চরমোনাই দরবার ও মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা সৈয়দ এছহাক (রহ.)। তাঁর মৃত্যুর পর ১৯৭৭ সাল থেকে দরবারের দায়িত্ব পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.)।

২০০৬ সালে তাঁর মৃত্যুর পর থেকে চরমোনাই দরবারের নেতৃত্ব দিয়ে আসছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

প্রতিবছর চরমোনাইয়ে আয়োজিত এই মাহফিলে ধর্মীয় আলোচনা, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক অনুশীলনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সমবেত হন।

ট্যাগ : রেজাউল করীম চরমোনাই মাহফিল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের চরমোনাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক মাহফিল। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এ ধর্মীয় আয়োজন শুরু হয়।

বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসার মূল মাঠসহ মোট চারটি মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী বয়ানে মুফতি রেজাউল করীম বলেন, চরমোনাই মাহফিল প্রতিষ্ঠার উদ্দেশ্য কোনো পার্থিব স্বার্থ অর্জন নয়। মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে উৎসাহ দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

তিনি বলেন, যারা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে মাহফিলে এসেছেন, তাঁদের নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির প্রস্তুতি নেওয়া উচিত।

বিশেষ করে প্রথমবার মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, পার্থিব চিন্তা ও অহংকার দূর করে আখেরাতের কথা স্মরণ করতে হবে। নিজেদের বড় মনে করার প্রবণতা পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।

নিয়মিত জিকিরের মাধ্যমে অন্তরকে আল্লাহর স্মরণে নিয়োজিত রাখা এবং মাহফিল থেকে আত্মশুদ্ধির সংকল্প নিয়ে বাড়ি ফেরার আহ্বান জানান চরমোনাই পীর।

এদিকে মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের সুবিধার্থে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও রয়েছে।

চারটি মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং মুসল্লিদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা দল।

মাহফিলে আসা কেউ হারিয়ে গেলে কিংবা কারও মালামাল খুঁজে পাওয়া না গেলে সহায়তার জন্য মাঠগুলোতে পৃথক হারানো ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এ ছাড়া মুসল্লিদের জন্য খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকরা জানান, এবারের মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পীর-মাশায়েখ, আলেম ও ইসলামী ব্যক্তিত্বরা বয়ান করবেন। ধর্মীয় আলোচনা ছাড়াও বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে সম্মেলন, মতবিনিময় সভা এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানে অংশ নেবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আয়োজকদের প্রকাশিত পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী, সাতটি মূল বয়ানের মধ্যে উদ্বোধনী ও সমাপনী বয়ানসহ চারটি করবেন মুফতি রেজাউল করীম। বাকি তিনটি বয়ান দেওয়ার কথা মুফতি ফয়জুল করীমের।

আগামী সোমবার (৩০ নভেম্বর) ভোরে চরমোনাই পীরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হওয়ার কথা রয়েছে।

চরমোনাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। চরমোনাই দরবার ও মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা সৈয়দ এছহাক (রহ.)। তাঁর মৃত্যুর পর ১৯৭৭ সাল থেকে দরবারের দায়িত্ব পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.)।

২০০৬ সালে তাঁর মৃত্যুর পর থেকে চরমোনাই দরবারের নেতৃত্ব দিয়ে আসছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

প্রতিবছর চরমোনাইয়ে আয়োজিত এই মাহফিলে ধর্মীয় আলোচনা, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক অনুশীলনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সমবেত হন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ