ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পদে বহাল চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা পুনর্গঠন করেছে। নতুন কমিটিতেও আমির পদে বহাল রয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় কমিটি পুনর্গঠন করা হয়।সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।[BANGVIEWS-POST:805]নতুন কমিটিতে মহাসচিব করা হয়েছে গাজী আতাউর রহমানকে। তিনি এর আগে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।অন্যদিকে বর্তমান মহাসচিব ইউনুছ আহমাদকে নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।দলটির নতুন প্রেসিডিয়াম সদস্য হিসেবে ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আবদুল আউয়াল, আবদুল হক আজাদ, ইউনুছ আহমাদ, মো. গিয়াসউদ্দিন খান, আশরাফ আলী আকন, নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাহবুবুর রহমান ও গাজী আতাউর রহমান।দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই পুনর্গঠন করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পদে বহাল চরমোনাই পীর