ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোগানের চূড়ান্ত অনুমোদন

ছবি : সংগৃহীত
ফলো করুন

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এর মধ্য দিয়ে তিন দেশের সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে করা চুক্তিটির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করল আঙ্কারা।

শুক্রবার (২৭ নভেম্বর) তুরস্কের সরকারি গেজেটে প্রেসিডেন্টের অনুমোদনসংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর আগে দেশটির পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করেছিল। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

চুক্তিটি গত আগস্টে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্বাক্ষর করে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে তিন দেশ এই প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ নেয়।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো, অংশগ্রহণকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে অন্য দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে।

অর্থাৎ তিন দেশের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি করা হয়েছে।

গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করে। এরপর প্রেসিডেন্ট এরদোগানের আনুষ্ঠানিক অনুমোদন এবং সরকারি গেজেটে তা প্রকাশের মধ্য দিয়ে তুরস্কের অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া শেষ হলো।

এই চুক্তির ফলে প্রয়োজন অনুযায়ী সৌদি আরবকে সামরিক সহযোগিতা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে তুরস্কের জন্য।

সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলার মুখে পড়েছে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। বিশেষ করে জ্বালানি অবকাঠামো, বন্দর ও অন্যান্য স্থাপনায় হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এমন অবস্থায় সৌদি আরবের প্রতিরক্ষায় তুরস্কের সম্ভাব্য সামরিক সহায়তা নতুন গুরুত্ব পেয়েছে।

তবে চুক্তি অনুমোদনের অর্থ এই নয় যে তুরস্ক ইতোমধ্যে সৌদি আরবে সেনা মোতায়েন করেছে।

তুরস্কের ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতা গত মাসে রয়টার্সকে জানিয়েছিলেন, চুক্তির আওতায় সৌদি আরবে সামরিক সদস্য পাঠানোর অনুমতি চেয়ে পার্লামেন্টে পৃথক প্রস্তাব উত্থাপন করা হবে।

ফলে সেনা মোতায়েনের বিষয়ে আরও আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রয়োজন হতে পারে।

এদিকে চুক্তির পরবর্তী কার্যক্রম ও তিন দেশের সামরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ও শনিবার (২৮ নভেম্বর) দুই দিনব্যাপী এই বৈঠকে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে অংশ নিতে তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে।

তিন দেশের এই প্রতিরক্ষা সহযোগিতা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তুরস্ক ন্যাটো সামরিক জোটের সদস্য এবং যুক্তরাষ্ট্রের পর জোটটির দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী দেশটির।

অন্যদিকে সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ। ইসলাম ধর্মের দুটি পবিত্রতম স্থান মক্কা ও মদিনাও দেশটিতে অবস্থিত।

পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। দেশটির সামরিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানও তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে গুরুত্ব দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ভিন্ন অঞ্চলে অবস্থান করলেও তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ফলে সামরিক যোগাযোগ ও নিরাপত্তা সমন্বয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে।

তবে চুক্তির আওতায় যৌথ সামরিক অভিযানের সিদ্ধান্ত, সেনা মোতায়েন কিংবা নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা এখনো দেওয়া হয়নি।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের আনুষ্ঠানিক অনুমোদনের পর ইসলামাবাদের বৈঠকে তিন দেশের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : পাকিস্তান এরদোগান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোগানের চূড়ান্ত অনুমোদন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এর মধ্য দিয়ে তিন দেশের সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে করা চুক্তিটির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করল আঙ্কারা।

শুক্রবার (২৭ নভেম্বর) তুরস্কের সরকারি গেজেটে প্রেসিডেন্টের অনুমোদনসংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর আগে দেশটির পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করেছিল। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

চুক্তিটি গত আগস্টে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্বাক্ষর করে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে তিন দেশ এই প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ নেয়।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো, অংশগ্রহণকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে অন্য দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে।

অর্থাৎ তিন দেশের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি করা হয়েছে।

গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করে। এরপর প্রেসিডেন্ট এরদোগানের আনুষ্ঠানিক অনুমোদন এবং সরকারি গেজেটে তা প্রকাশের মধ্য দিয়ে তুরস্কের অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া শেষ হলো।

এই চুক্তির ফলে প্রয়োজন অনুযায়ী সৌদি আরবকে সামরিক সহযোগিতা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে তুরস্কের জন্য।

সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলার মুখে পড়েছে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। বিশেষ করে জ্বালানি অবকাঠামো, বন্দর ও অন্যান্য স্থাপনায় হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এমন অবস্থায় সৌদি আরবের প্রতিরক্ষায় তুরস্কের সম্ভাব্য সামরিক সহায়তা নতুন গুরুত্ব পেয়েছে।

তবে চুক্তি অনুমোদনের অর্থ এই নয় যে তুরস্ক ইতোমধ্যে সৌদি আরবে সেনা মোতায়েন করেছে।

তুরস্কের ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতা গত মাসে রয়টার্সকে জানিয়েছিলেন, চুক্তির আওতায় সৌদি আরবে সামরিক সদস্য পাঠানোর অনুমতি চেয়ে পার্লামেন্টে পৃথক প্রস্তাব উত্থাপন করা হবে।

ফলে সেনা মোতায়েনের বিষয়ে আরও আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রয়োজন হতে পারে।

এদিকে চুক্তির পরবর্তী কার্যক্রম ও তিন দেশের সামরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ও শনিবার (২৮ নভেম্বর) দুই দিনব্যাপী এই বৈঠকে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে অংশ নিতে তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে।

তিন দেশের এই প্রতিরক্ষা সহযোগিতা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তুরস্ক ন্যাটো সামরিক জোটের সদস্য এবং যুক্তরাষ্ট্রের পর জোটটির দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী দেশটির।

অন্যদিকে সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ। ইসলাম ধর্মের দুটি পবিত্রতম স্থান মক্কা ও মদিনাও দেশটিতে অবস্থিত।

পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। দেশটির সামরিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানও তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে গুরুত্ব দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ভিন্ন অঞ্চলে অবস্থান করলেও তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ফলে সামরিক যোগাযোগ ও নিরাপত্তা সমন্বয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে।

তবে চুক্তির আওতায় যৌথ সামরিক অভিযানের সিদ্ধান্ত, সেনা মোতায়েন কিংবা নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা এখনো দেওয়া হয়নি।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের আনুষ্ঠানিক অনুমোদনের পর ইসলামাবাদের বৈঠকে তিন দেশের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ