ঢাকা, বাংলাদেশ
২৭° ঢাকা · প্রায় পরিষ্কার ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে বন্ধু হিসেবে পরিচয় দিলে বিষয়টি যেমন হতো, পুতিনকে বন্ধু বলার ঘটনাও তেমন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন জেলেনস্কি। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সাক্ষাৎকারটির বরাতে প্রতিবেদন প্রকাশ করে।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট কী বলবেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে কী প্রকাশ করবেন, সেটি সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত। তবে রাশিয়ার প্রেসিডেন্টকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া তাঁর কাছে অদ্ভুত মনে হয়েছে।

ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি পুতিনকে আগ্রাসী ও হত্যাকারী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এমন একজন মানুষকে বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টানেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, সেই যুদ্ধের সময় কেউ হিটলারকে ভালো বন্ধু হিসেবে পরিচয় দিলে যেমন শোনাত, পুতিনকে বন্ধু বলার বিষয়টিও একই রকম।

সম্প্রতি চীনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক শীর্ষ সম্মেলনে পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করেন ডোনাল্ড ট্রাম্প।

গত ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠিত সম্মেলনের একপর্যায়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের সেই সাক্ষাতের ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

সম্মেলনের কয়েক দিন পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পুতিনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। সেখানে রুশ প্রেসিডেন্টকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্য এবং প্রকাশ্য ঘনিষ্ঠতার সমালোচনা করেছেন জেলেনস্কি। তাঁর মতে, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য দায়ী রুশ প্রেসিডেন্টকে এভাবে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতবিরোধ নতুন নয়। দুই নেতার সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে দুই নেতার মধ্যে প্রকাশ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। ওভাল অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে জেলেনস্কির বক্তব্যের সমালোচনা করেন ট্রাম্প।

ওই ঘটনার পর দুই দেশের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের কূটনৈতিক উদ্যোগ ঘিরে মতপার্থক্য সামনে আসে।

সাম্প্রতিক সময়েও জ্বালানি স্থাপনায় হামলা এবং গোয়েন্দা সহযোগিতা নিয়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এই হামলা অব্যাহত থাকলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি।

অন্যদিকে জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার প্রতি ট্রাম্পের অবস্থান মস্কোকে ইউক্রেনের ওপর সামরিক হামলা চালিয়ে যেতে উৎসাহিত করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন, যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার ওপর আরও কার্যকর চাপ প্রয়োগ করা প্রয়োজন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান যথেষ্ট কঠোর নয় বলে তাঁর অভিযোগ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুদ্ধের শর্ত, নিরাপত্তা নিশ্চয়তা এবং দুই পক্ষের দাবি নিয়ে মতপার্থক্য রয়েছে।

এমন পরিস্থিতিতে ট্রাম্পের পুতিনকে বন্ধু সম্বোধন এবং তার জবাবে জেলেনস্কির হিটলার-তুলনা ওয়াশিংটন ও কিয়েভের মধ্যকার বিদ্যমান মতবিরোধ নতুন করে সামনে এনেছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে বন্ধু হিসেবে পরিচয় দিলে বিষয়টি যেমন হতো, পুতিনকে বন্ধু বলার ঘটনাও তেমন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন জেলেনস্কি। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সাক্ষাৎকারটির বরাতে প্রতিবেদন প্রকাশ করে।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট কী বলবেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে কী প্রকাশ করবেন, সেটি সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত। তবে রাশিয়ার প্রেসিডেন্টকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া তাঁর কাছে অদ্ভুত মনে হয়েছে।

ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি পুতিনকে আগ্রাসী ও হত্যাকারী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এমন একজন মানুষকে বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টানেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, সেই যুদ্ধের সময় কেউ হিটলারকে ভালো বন্ধু হিসেবে পরিচয় দিলে যেমন শোনাত, পুতিনকে বন্ধু বলার বিষয়টিও একই রকম।

সম্প্রতি চীনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক শীর্ষ সম্মেলনে পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করেন ডোনাল্ড ট্রাম্প।

গত ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠিত সম্মেলনের একপর্যায়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের সেই সাক্ষাতের ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

সম্মেলনের কয়েক দিন পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পুতিনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। সেখানে রুশ প্রেসিডেন্টকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্য এবং প্রকাশ্য ঘনিষ্ঠতার সমালোচনা করেছেন জেলেনস্কি। তাঁর মতে, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য দায়ী রুশ প্রেসিডেন্টকে এভাবে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতবিরোধ নতুন নয়। দুই নেতার সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে দুই নেতার মধ্যে প্রকাশ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। ওভাল অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে জেলেনস্কির বক্তব্যের সমালোচনা করেন ট্রাম্প।

ওই ঘটনার পর দুই দেশের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের কূটনৈতিক উদ্যোগ ঘিরে মতপার্থক্য সামনে আসে।

সাম্প্রতিক সময়েও জ্বালানি স্থাপনায় হামলা এবং গোয়েন্দা সহযোগিতা নিয়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এই হামলা অব্যাহত থাকলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি।

অন্যদিকে জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার প্রতি ট্রাম্পের অবস্থান মস্কোকে ইউক্রেনের ওপর সামরিক হামলা চালিয়ে যেতে উৎসাহিত করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন, যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার ওপর আরও কার্যকর চাপ প্রয়োগ করা প্রয়োজন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান যথেষ্ট কঠোর নয় বলে তাঁর অভিযোগ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুদ্ধের শর্ত, নিরাপত্তা নিশ্চয়তা এবং দুই পক্ষের দাবি নিয়ে মতপার্থক্য রয়েছে।

এমন পরিস্থিতিতে ট্রাম্পের পুতিনকে বন্ধু সম্বোধন এবং তার জবাবে জেলেনস্কির হিটলার-তুলনা ওয়াশিংটন ও কিয়েভের মধ্যকার বিদ্যমান মতবিরোধ নতুন করে সামনে এনেছে।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ