ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গোপালগঞ্জে সহিংসতার অভিযোগে ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

ছবি: সংগৃহীত
ফলো করুন

গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থায়নের অভিযোগ তদন্তে সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খানসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। তালিকায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক জনপ্রতিনিধি এবং তাঁদের পরিবারের সদস্যরা রয়েছেন। পাশাপাশি চারটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনও তদন্তের আওতায় এসেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতায় নেতৃত্ব দেওয়া এবং অর্থের জোগান দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার পর এসব ব্যক্তির আর্থিক কার্যক্রম যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্তকারীরা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনও খতিয়ে দেখছেন। বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মাধ্যমে অর্থের আদান-প্রদানের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অবরুদ্ধ ব্যাংক হিসাবের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাতুন নাহার।

এ ছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপনের নামও রয়েছে।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়াও তদন্তের আওতায় এসেছেন।

একই তালিকায় রয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেনের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছা। তিনি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের ছেলে।

এর আগে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালে গ্রেপ্তার হন মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া। পরের বছর, ২০২৫ সালে গ্রেপ্তার হন গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল।

এদিকে গত ১৯ নভেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খানকে।

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয় তাঁকে।

এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট সমন্বিতভাবে আর্থিক লেনদেনের তথ্য যাচাই করছে। এগুলো হলো কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ভ্যাট গোয়েন্দা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি, ঘোষিত আয়, ব্যয়ের হিসাব এবং ব্যাংকে অর্থ জমা ও উত্তোলনের তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

কর্মকর্তারা খতিয়ে দেখছেন, এসব হিসাবের অর্থের উৎস কী এবং সেই অর্থ কোথায় স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সন্দেহজনক কোনো লেনদেন হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

এনবিআরের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, ব্যাংক হিসাবের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল আর্থিক সেবার হিসাবও অবরুদ্ধ করে লেনদেনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ, হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

এসব ঘটনায় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠানে হামলা এবং থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

এই সহিংসতার পেছনে কারা অর্থ জুগিয়েছে এবং অর্থের লেনদেন কীভাবে হয়েছে, তা শনাক্ত করতেই এনবিআরের অনুসন্ধান চলছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে সহিংসতার অভিযোগে ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থায়নের অভিযোগ তদন্তে সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খানসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। তালিকায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক জনপ্রতিনিধি এবং তাঁদের পরিবারের সদস্যরা রয়েছেন। পাশাপাশি চারটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনও তদন্তের আওতায় এসেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতায় নেতৃত্ব দেওয়া এবং অর্থের জোগান দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার পর এসব ব্যক্তির আর্থিক কার্যক্রম যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্তকারীরা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনও খতিয়ে দেখছেন। বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মাধ্যমে অর্থের আদান-প্রদানের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অবরুদ্ধ ব্যাংক হিসাবের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাতুন নাহার।

এ ছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপনের নামও রয়েছে।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়াও তদন্তের আওতায় এসেছেন।

একই তালিকায় রয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেনের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছা। তিনি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের ছেলে।

এর আগে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালে গ্রেপ্তার হন মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া। পরের বছর, ২০২৫ সালে গ্রেপ্তার হন গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল।

এদিকে গত ১৯ নভেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খানকে।

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয় তাঁকে।

এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট সমন্বিতভাবে আর্থিক লেনদেনের তথ্য যাচাই করছে। এগুলো হলো কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ভ্যাট গোয়েন্দা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি, ঘোষিত আয়, ব্যয়ের হিসাব এবং ব্যাংকে অর্থ জমা ও উত্তোলনের তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

কর্মকর্তারা খতিয়ে দেখছেন, এসব হিসাবের অর্থের উৎস কী এবং সেই অর্থ কোথায় স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সন্দেহজনক কোনো লেনদেন হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

এনবিআরের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, ব্যাংক হিসাবের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল আর্থিক সেবার হিসাবও অবরুদ্ধ করে লেনদেনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ, হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

এসব ঘটনায় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠানে হামলা এবং থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

এই সহিংসতার পেছনে কারা অর্থ জুগিয়েছে এবং অর্থের লেনদেন কীভাবে হয়েছে, তা শনাক্ত করতেই এনবিআরের অনুসন্ধান চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ