ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খামেনির জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার

খামেনির জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার
ছবি : সংগৃহিত
ফলো করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

গতকাল রাত ১১টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে গত ২ জুলাই তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। সফরকালে তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রয়াত খামেনির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। একই সঙ্গে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের শোকবার্তা পৌঁছে দেন।

এ সময় তিনি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সুবিধাজনক সময়ে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ট্যাগ : ইরান স্পিকার আয়াতুল্লাহ আলী খামেনি তেহরান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

খামেনির জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

গতকাল রাত ১১টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে গত ২ জুলাই তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। সফরকালে তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রয়াত খামেনির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। একই সঙ্গে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের শোকবার্তা পৌঁছে দেন।

এ সময় তিনি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সুবিধাজনক সময়ে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ