ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজশাহীতে জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ফলো করুন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রোববার সফরের অংশ হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। এ সময় জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন পুঁথি এবং ঐতিহাসিক সংগ্রহ ঘুরে দেখেন তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে জাদুঘরের সংরক্ষণ কার্যক্রম, ঐতিহ্যবাহী সংগ্রহ এবং প্রত্নসম্পদ সংরক্ষণে চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট কার্যক্রম নিয়েও এ সময় আলোচনা হয়।

পরে রাষ্ট্রদূত রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রযুক্তি, রোবটিক্স, উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী সফরের শেষ পর্বে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড এবং রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্পীরা পরিবেশনা উপস্থাপন করেন।

সফরটি শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার অংশ হিসেবে গুরুত্ব বহন করে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগ : রাজশাহী মার্কিন রাষ্ট্রদূত স্টারলিংক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাজশাহীতে জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রোববার সফরের অংশ হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। এ সময় জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন পুঁথি এবং ঐতিহাসিক সংগ্রহ ঘুরে দেখেন তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে জাদুঘরের সংরক্ষণ কার্যক্রম, ঐতিহ্যবাহী সংগ্রহ এবং প্রত্নসম্পদ সংরক্ষণে চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট কার্যক্রম নিয়েও এ সময় আলোচনা হয়।

পরে রাষ্ট্রদূত রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রযুক্তি, রোবটিক্স, উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী সফরের শেষ পর্বে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড এবং রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্পীরা পরিবেশনা উপস্থাপন করেন।

সফরটি শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার অংশ হিসেবে গুরুত্ব বহন করে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ