ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫
ছবি : সংগৃহীত
ফলো করুন

পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল চলাকালে হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের অভিযোগ, মুখোশধারী কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে মিছিলে হামলা চালিয়ে গুলি ছোড়েন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোড এলাকার পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আহতদের ভাষ্য অনুযায়ী, মিছিল চলাকালে হঠাৎ মুখোশধারী কয়েকজন ব্যক্তি সেখানে হামলা চালান। একপর্যায়ে তাঁরা গুলি ছুড়লে মিছিলে অংশ নেওয়া পাঁচজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন।

পরে অবস্থার অবনতি হওয়ায় পাঁচজনকেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানিয়েছেন, গুলির ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে হামলা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফল অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক এদিন

তবে হামলাকারীদের পরিচয় কিংবা তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২ নভেম্বর ঈশ্বরদীর সাঁড়া এলাকায় পদ্মা নদীতে অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে পৃথক একটি ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন।

একই এলাকায় আবারও গুলির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগের ঘটনার সঙ্গে সোমবারের হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : ছাত্রদল ঈশ্বরদী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল চলাকালে হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের অভিযোগ, মুখোশধারী কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে মিছিলে হামলা চালিয়ে গুলি ছোড়েন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোড এলাকার পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আহতদের ভাষ্য অনুযায়ী, মিছিল চলাকালে হঠাৎ মুখোশধারী কয়েকজন ব্যক্তি সেখানে হামলা চালান। একপর্যায়ে তাঁরা গুলি ছুড়লে মিছিলে অংশ নেওয়া পাঁচজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন।

পরে অবস্থার অবনতি হওয়ায় পাঁচজনকেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানিয়েছেন, গুলির ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে হামলা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফল অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক এদিন

তবে হামলাকারীদের পরিচয় কিংবা তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২ নভেম্বর ঈশ্বরদীর সাঁড়া এলাকায় পদ্মা নদীতে অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে পৃথক একটি ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন।

একই এলাকায় আবারও গুলির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগের ঘটনার সঙ্গে সোমবারের হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ