রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাকিব আহম্মেদ (২৪)। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানার শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবির মতিঝিল বিভাগ।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, অভিযানের সময় সাকিবের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি জিপ গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এ ঘটনায় গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।














মন্তব্যসমূহ