ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হজযাত্রীদের জন্য ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করল সরকার

হজযাত্রীদের জন্য ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করল সরকার
ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৭ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। এসব পরীক্ষার প্রতিবেদন এবং ই-হেলথ প্রোফাইলের কপি জমা দেওয়ার পর নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নিতে হবে। এরপর দেওয়া হবে স্বাস্থ্য সনদ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে। ২০২৭ সালের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২২ নভেম্বর প্রকাশ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি উইথ ইএসআর, প্রস্রাবের ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে, ইসিজি, র‌্যান্ডম ব্লাড সুগার এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে।

দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতাল থেকে এসব পরীক্ষা করানোর সুযোগ রয়েছে।

তবে গুরুতর বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হজযাত্রীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার প্রয়োজন হবে। কিডনির জটিলতা থাকলে সিরাম ক্রিয়েটিনিনের পাশাপাশি কিডনি ও মূত্রথলির আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করতে হবে।

লিভারের কার্যকারিতা নিয়ে সন্দেহ দেখা দিলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কোপি এবং প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করানোর নির্দেশনা রয়েছে।

দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের ক্ষেত্রে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান করতে হবে। অন্যদিকে গর্ভাবস্থাজনিত জটিলতা থাকলে প্রথম তিন মাসে প্রস্রাবের প্রেগন্যান্সি টেস্ট এবং প্রেগন্যান্সি প্রোফাইলের আলট্রাসনোগ্রাম প্রয়োজন হবে।

তবে এসব অতিরিক্ত পরীক্ষা সবার জন্য বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট রোগ বা জটিলতার সন্দেহ থাকলে চিকিৎসাগত প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর হজযাত্রীদের রিপোর্টের সঙ্গে ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে নিয়ে যেতে হবে। সেখানে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিমের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে।

টিকা দেওয়ার প্রক্রিয়া শেষ হলে হজযাত্রীদের স্বাস্থ্য সনদ সরবরাহ করা হবে।

এরই মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার জন্য সারা দেশে ৯০টি কেন্দ্রের তালিকাও প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং হজসংক্রান্ত অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ট্যাগ : হজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


হজযাত্রীদের জন্য ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করল সরকার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

২০২৭ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। এসব পরীক্ষার প্রতিবেদন এবং ই-হেলথ প্রোফাইলের কপি জমা দেওয়ার পর নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নিতে হবে। এরপর দেওয়া হবে স্বাস্থ্য সনদ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে। ২০২৭ সালের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২২ নভেম্বর প্রকাশ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি উইথ ইএসআর, প্রস্রাবের ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে, ইসিজি, র‌্যান্ডম ব্লাড সুগার এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে।

দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতাল থেকে এসব পরীক্ষা করানোর সুযোগ রয়েছে।

তবে গুরুতর বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হজযাত্রীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার প্রয়োজন হবে। কিডনির জটিলতা থাকলে সিরাম ক্রিয়েটিনিনের পাশাপাশি কিডনি ও মূত্রথলির আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করতে হবে।

লিভারের কার্যকারিতা নিয়ে সন্দেহ দেখা দিলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কোপি এবং প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করানোর নির্দেশনা রয়েছে।

দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের ক্ষেত্রে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান করতে হবে। অন্যদিকে গর্ভাবস্থাজনিত জটিলতা থাকলে প্রথম তিন মাসে প্রস্রাবের প্রেগন্যান্সি টেস্ট এবং প্রেগন্যান্সি প্রোফাইলের আলট্রাসনোগ্রাম প্রয়োজন হবে।

তবে এসব অতিরিক্ত পরীক্ষা সবার জন্য বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট রোগ বা জটিলতার সন্দেহ থাকলে চিকিৎসাগত প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর হজযাত্রীদের রিপোর্টের সঙ্গে ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে নিয়ে যেতে হবে। সেখানে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিমের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে।

টিকা দেওয়ার প্রক্রিয়া শেষ হলে হজযাত্রীদের স্বাস্থ্য সনদ সরবরাহ করা হবে।

এরই মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার জন্য সারা দেশে ৯০টি কেন্দ্রের তালিকাও প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং হজসংক্রান্ত অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ