ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন ফুয়াদ

আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন ফুয়াদ
ছবি: সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগসংক্রান্ত মন্তব্যের ব্যাখ্যা দিতে সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা রয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের।

আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিতভাবে জারি করা নোটিশের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১-এ তাঁর বক্তব্যের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করবেন।

গত ১ নভেম্বর ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ৪ নভেম্বর সশরীরে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হতে পারেননি তিনি।

পরে তাঁর আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন নির্ধারণ করেন।

ওই সময় ফুয়াদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান।

শুনানি শেষে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় ফুয়াদ আদালতে আসতে পারেননি। সে কারণে সময়ের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন।

এর আগে ১ নভেম্বর প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, এবি পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ তোলেন ফুয়াদ।

প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, ওই অনুষ্ঠানে ফুয়াদ ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এলে আদালত নিজ উদ্যোগে বিষয়টি আমলে নেন।

এরপর আদালত অবমাননার অভিযোগে ফুয়াদের বিরুদ্ধে স্বপ্রণোদিত নোটিশ জারি করা হয়। একই সঙ্গে কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন, তা ব্যাখ্যা করতে তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

সোমবারের শুনানিতে ফুয়াদের ওই বক্তব্যের ব্যাখ্যা উপস্থাপনের কথা রয়েছে। তবে ট্রাইব্যুনাল তাঁর ব্যাখ্যা গ্রহণ করবেন কি না কিংবা পরবর্তী কোনো নির্দেশনা দেবেন কি না, তা শুনানির পর জানা যাবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন ফুয়াদ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগসংক্রান্ত মন্তব্যের ব্যাখ্যা দিতে সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা রয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের।

আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিতভাবে জারি করা নোটিশের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১-এ তাঁর বক্তব্যের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করবেন।

গত ১ নভেম্বর ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ৪ নভেম্বর সশরীরে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হতে পারেননি তিনি।

পরে তাঁর আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন নির্ধারণ করেন।

ওই সময় ফুয়াদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান।

শুনানি শেষে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় ফুয়াদ আদালতে আসতে পারেননি। সে কারণে সময়ের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন।

এর আগে ১ নভেম্বর প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, এবি পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ তোলেন ফুয়াদ।

প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, ওই অনুষ্ঠানে ফুয়াদ ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এলে আদালত নিজ উদ্যোগে বিষয়টি আমলে নেন।

এরপর আদালত অবমাননার অভিযোগে ফুয়াদের বিরুদ্ধে স্বপ্রণোদিত নোটিশ জারি করা হয়। একই সঙ্গে কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন, তা ব্যাখ্যা করতে তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

সোমবারের শুনানিতে ফুয়াদের ওই বক্তব্যের ব্যাখ্যা উপস্থাপনের কথা রয়েছে। তবে ট্রাইব্যুনাল তাঁর ব্যাখ্যা গ্রহণ করবেন কি না কিংবা পরবর্তী কোনো নির্দেশনা দেবেন কি না, তা শুনানির পর জানা যাবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ