ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট আবার শুরু

ছবি : সংগৃহিত
ফলো করুন

চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিজি-২০৮ ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে এ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার কারণে গত ১ মার্চ থেকে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। বিরতি শেষে আপাতত সপ্তাহে দুই দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইটটি সিলেটে পৌঁছানোর পর যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। যাত্রীসেবার মান বজায় রেখে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্যকর বিমানবন্দর এবং আঞ্চলিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রবাসীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার এ রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে।

ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম বলেন, ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছিল। সরাসরি ফ্লাইট আবার চালু হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।

এ সময় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হফিজ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইনস ম্যানচেস্টার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট আবার শুরু

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিজি-২০৮ ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে এ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার কারণে গত ১ মার্চ থেকে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। বিরতি শেষে আপাতত সপ্তাহে দুই দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইটটি সিলেটে পৌঁছানোর পর যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। যাত্রীসেবার মান বজায় রেখে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্যকর বিমানবন্দর এবং আঞ্চলিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রবাসীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার এ রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে।

ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম বলেন, ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছিল। সরাসরি ফ্লাইট আবার চালু হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।

এ সময় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হফিজ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ