ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পল্লী উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার ওপর জোর রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: সংগৃহীত
ফলো করুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি।

সোমবার দেশব্যাপী জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের বড় একটি জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। তাই গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া সার্বিক জাতীয় উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি বলেন, শহরকেন্দ্রিক উন্নয়ন ও সীমিত বিকেন্দ্রীকরণের কারণে অনেক ক্ষেত্রে গ্রামীণ অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। এ অবস্থায় পল্লী উন্নয়নে দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ প্রতিপাদ্য পল্লী উন্নয়নের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। এ উপলক্ষে তিনি পল্লী অঞ্চলের জনগণ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা অপরিহার্য। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করবে এবং পল্লী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আধুনিক, উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলা সম্ভব।

রাষ্ট্রপতি জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

ট্যাগ : রাষ্ট্রপতি বাংলাদেশ স্থানীয় সরকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

পল্লী উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার ওপর জোর রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি।

সোমবার দেশব্যাপী জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের বড় একটি জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। তাই গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া সার্বিক জাতীয় উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি বলেন, শহরকেন্দ্রিক উন্নয়ন ও সীমিত বিকেন্দ্রীকরণের কারণে অনেক ক্ষেত্রে গ্রামীণ অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। এ অবস্থায় পল্লী উন্নয়নে দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ প্রতিপাদ্য পল্লী উন্নয়নের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। এ উপলক্ষে তিনি পল্লী অঞ্চলের জনগণ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা অপরিহার্য। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করবে এবং পল্লী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আধুনিক, উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলা সম্ভব।

রাষ্ট্রপতি জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ