ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিরাজগঞ্জে এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা

সিরাজগঞ্জে এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা
ছবি : সংগৃহীত
ফলো করুন

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে গেলেও স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় বাড়িতে তাঁর অসুস্থ বাবা-মাসহ পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মাহিন সরকারের বাড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

বোমাটি বাড়ির প্রবেশপথে বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

এ ঘটনায় বাড়ির কোনো কক্ষ ক্ষতিগ্রস্ত হয়নি। পরিবারের সদস্যরাও অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। তবে আকস্মিক এই হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে তাঁর অসুস্থ বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যরা ছিলেন।

এদিকে হামলার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন মাহিন সরকার।

তাঁর দাবি, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে সেই বাড়িতেই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

বাড়িতে অসুস্থ বাবা-মায়ের অবস্থানের কথা উল্লেখ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মাহিন সরকারের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়নি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে।

ট্যাগ : সিরাজগঞ্জ এনসিপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


সিরাজগঞ্জে এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে গেলেও স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় বাড়িতে তাঁর অসুস্থ বাবা-মাসহ পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মাহিন সরকারের বাড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

বোমাটি বাড়ির প্রবেশপথে বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

এ ঘটনায় বাড়ির কোনো কক্ষ ক্ষতিগ্রস্ত হয়নি। পরিবারের সদস্যরাও অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। তবে আকস্মিক এই হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে তাঁর অসুস্থ বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যরা ছিলেন।

এদিকে হামলার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন মাহিন সরকার।

তাঁর দাবি, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে সেই বাড়িতেই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

বাড়িতে অসুস্থ বাবা-মায়ের অবস্থানের কথা উল্লেখ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মাহিন সরকারের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়নি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ