ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণে কাজ করবে বাংলাদেশ ও জর্ডান

ছবি: সংগৃহীত
ফলো করুন

জর্ডানে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও জর্ডান। একই সঙ্গে দুই দেশের মধ্যে শ্রম, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সংস্কৃতি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বাংলাদেশ-জর্ডান রাজনৈতিক পরামর্শ সভায় এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকের তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান।

সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলির সচিব ড. মো. নজরুল ইসলাম। জর্ডানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। এ সময় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

আলোচনায় জর্ডানে কর্মরত বাংলাদেশিদের স্বার্থকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দুই দেশ শ্রমবিষয়ক যৌথ কমিটি পুনরায় সক্রিয় করার বিষয়ে একমত হয়েছে। এর মাধ্যমে শ্রমসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

জর্ডানের প্রতিনিধিরা দেশটির অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তাঁরা।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ ও জর্ডানের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে একটি যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ফসফেট, সার এবং সংশ্লিষ্ট রাসায়নিক পণ্য সরবরাহে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধশিল্প খাতে জর্ডানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও পর্যালোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়টিও উঠে আসে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

একই সঙ্গে সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগ খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এদিকে ঢাকায় জর্ডানের আবাসিক দূতাবাস স্থাপনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। জবাবে জর্ডানের প্রতিনিধিরা জানান, প্রস্তাবটি দেশটির সক্রিয় বিবেচনায় রয়েছে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হয়। এ সময় জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ।

ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থনও পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে ফিলিস্তিন সংকটের ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে জর্ডান। মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন দেশটির প্রতিনিধিরা।

বহুপক্ষীয় আন্তর্জাতিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সমর্থন নিয়েও সন্তোষ প্রকাশ করা হয়। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।

সংসদীয় পর্যায়ে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ও জর্ডানের মধ্যে একটি সংসদীয় মৈত্রী কমিটি গঠনের সম্ভাবনাও আলোচনায় আসে।

দ্বিপক্ষীয় সম্পর্কের প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করতে অসম্পন্ন চুক্তি ও সমঝোতা স্মারকগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

এদিন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত আলোচনা ও মতবিনিময়ের জন্য একটি আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আগে আম্মানে বাংলাদেশ চ্যান্সারিতে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের দ্বিপক্ষীয় বিষয়াবলির সচিব ড. মো. নজরুল ইসলাম।

ওই বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার রাজনৈতিক পরামর্শ সভার মাধ্যমে বাংলাদেশ ও জর্ডানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করা এবং বিভিন্ন খাতে পারস্পরিক অঙ্গীকার বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণে কাজ করবে বাংলাদেশ ও জর্ডান

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

জর্ডানে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও জর্ডান। একই সঙ্গে দুই দেশের মধ্যে শ্রম, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সংস্কৃতি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বাংলাদেশ-জর্ডান রাজনৈতিক পরামর্শ সভায় এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকের তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান।

সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলির সচিব ড. মো. নজরুল ইসলাম। জর্ডানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। এ সময় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

আলোচনায় জর্ডানে কর্মরত বাংলাদেশিদের স্বার্থকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দুই দেশ শ্রমবিষয়ক যৌথ কমিটি পুনরায় সক্রিয় করার বিষয়ে একমত হয়েছে। এর মাধ্যমে শ্রমসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

জর্ডানের প্রতিনিধিরা দেশটির অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তাঁরা।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ ও জর্ডানের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে একটি যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ফসফেট, সার এবং সংশ্লিষ্ট রাসায়নিক পণ্য সরবরাহে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধশিল্প খাতে জর্ডানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও পর্যালোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়টিও উঠে আসে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

একই সঙ্গে সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগ খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এদিকে ঢাকায় জর্ডানের আবাসিক দূতাবাস স্থাপনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। জবাবে জর্ডানের প্রতিনিধিরা জানান, প্রস্তাবটি দেশটির সক্রিয় বিবেচনায় রয়েছে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হয়। এ সময় জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ।

ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থনও পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে ফিলিস্তিন সংকটের ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে জর্ডান। মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন দেশটির প্রতিনিধিরা।

বহুপক্ষীয় আন্তর্জাতিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সমর্থন নিয়েও সন্তোষ প্রকাশ করা হয়। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।

সংসদীয় পর্যায়ে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ও জর্ডানের মধ্যে একটি সংসদীয় মৈত্রী কমিটি গঠনের সম্ভাবনাও আলোচনায় আসে।

দ্বিপক্ষীয় সম্পর্কের প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করতে অসম্পন্ন চুক্তি ও সমঝোতা স্মারকগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

এদিন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত আলোচনা ও মতবিনিময়ের জন্য একটি আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আগে আম্মানে বাংলাদেশ চ্যান্সারিতে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের দ্বিপক্ষীয় বিষয়াবলির সচিব ড. মো. নজরুল ইসলাম।

ওই বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার রাজনৈতিক পরামর্শ সভার মাধ্যমে বাংলাদেশ ও জর্ডানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করা এবং বিভিন্ন খাতে পারস্পরিক অঙ্গীকার বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ