ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার ও এডিবির নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নতুন এই উদ্যোগের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) বিদ্যমান কাঠামো, বিনিয়োগের সম্ভাবনা এবং প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলো মূল্যায়ন করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশ পিপিপি ফোরাম’-এ আনুষ্ঠানিকভাবে উদ্যোগটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফোরামে সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ ও অবকাঠামো বিশেষজ্ঞরা অংশ নেন।

আলোচনায় বাংলাদেশের পিপিপি খাতের বর্তমান অবস্থা, নতুন বিনিয়োগের সুযোগ এবং বাস্তবায়নযোগ্য প্রকল্পের তালিকা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান তাকেও কোইকে বলেন, টেকসই অবকাঠামো নির্মাণ ও উন্নত জনসেবা নিশ্চিত করতে বাংলাদেশের সামনে বেসরকারি খাতের দক্ষতা, উদ্ভাবন ও মূলধন কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে।

তাঁর মতে, সফল পিপিপি ব্যবস্থা গড়ে তুলতে উপযুক্ত নীতি ও নিয়ন্ত্রক কাঠামো, কার্যকর প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রক্রিয়া এবং ভালোভাবে পরিকল্পিত প্রকল্প প্রয়োজন।

‘পিপিপি মনিটর’ প্রয়োজনীয় সংস্কার চিহ্নিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরিতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এডিবির পিপিপি মনিটর সিরিজে পাঁচ শতাধিক গুণগত ও পরিমাণগত সূচকের ভিত্তিতে উন্নয়নশীল সদস্যদেশগুলোর সরকারি-বেসরকারি অংশীদারিত্বের পরিস্থিতি মূল্যায়ন করা হয়।

বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রস্তুত করা বিশেষ সংস্করণে দেশের পিপিপি কাঠামো, প্রকল্প প্রণয়ন ও অনুমোদন পদ্ধতি, সরকারি সহায়তা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতগুলোর বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

এর আওতায় আটটি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো সড়ক, রেলপথ, বন্দর, বিমানবন্দর, জ্বালানি, পানি ও পয়ঃনিষ্কাশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সামাজিক অবকাঠামো।

পাশাপাশি স্থানীয় সরকার পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং পৌর অর্থায়নের বিষয়গুলোও মূল্যায়নের আওতায় রয়েছে।

এডিবি জানিয়েছে, পিপিপি মনিটরের পূর্ণাঙ্গ প্রতিবেদন ২০২৭ সালের শুরুর দিকে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এদিকে ফোরামের আলোচনায় বাংলাদেশের ‘ইনভেস্টমেন্ট ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ কর্মসূচির সঙ্গে পিপিপি খাতের সম্পর্কও তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীরা মনে করেন, বেসরকারি বিনিয়োগ বাড়াতে প্রকল্প প্রস্তুতির মান উন্নয়ন, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়া এবং সরকারি-বেসরকারি অংশীদারদের মধ্যে ঝুঁকির সুষম বণ্টন নিশ্চিত করা প্রয়োজন।

এ ছাড়া বিনিয়োগকারীদের আস্থা অর্জনে চুক্তির শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়ায় পূর্বানুমানযোগ্যতা বজায় রাখা এবং প্রকল্প পরিকল্পনার শুরু থেকেই আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর আওতায় প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বিষয়টিও উঠে আসে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও পরিচালনব্যবস্থা স্পষ্ট করা, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

একই সঙ্গে বিদ্যমান পিপিপি প্রকল্পগুলোর বাস্তবায়ন ও পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সরকার ও এডিবির এই উদ্যোগের লক্ষ্য হলো অবকাঠামো খাতে সম্ভাবনাময় প্রকল্প চিহ্নিত করা, বিনিয়োগের প্রতিবন্ধকতা নিরূপণ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করা।

ট্যাগ : পিপিপি মনিটর বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার ও এডিবির নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

দেশের অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নতুন এই উদ্যোগের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) বিদ্যমান কাঠামো, বিনিয়োগের সম্ভাবনা এবং প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলো মূল্যায়ন করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশ পিপিপি ফোরাম’-এ আনুষ্ঠানিকভাবে উদ্যোগটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফোরামে সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ ও অবকাঠামো বিশেষজ্ঞরা অংশ নেন।

আলোচনায় বাংলাদেশের পিপিপি খাতের বর্তমান অবস্থা, নতুন বিনিয়োগের সুযোগ এবং বাস্তবায়নযোগ্য প্রকল্পের তালিকা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান তাকেও কোইকে বলেন, টেকসই অবকাঠামো নির্মাণ ও উন্নত জনসেবা নিশ্চিত করতে বাংলাদেশের সামনে বেসরকারি খাতের দক্ষতা, উদ্ভাবন ও মূলধন কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে।

তাঁর মতে, সফল পিপিপি ব্যবস্থা গড়ে তুলতে উপযুক্ত নীতি ও নিয়ন্ত্রক কাঠামো, কার্যকর প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রক্রিয়া এবং ভালোভাবে পরিকল্পিত প্রকল্প প্রয়োজন।

‘পিপিপি মনিটর’ প্রয়োজনীয় সংস্কার চিহ্নিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরিতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এডিবির পিপিপি মনিটর সিরিজে পাঁচ শতাধিক গুণগত ও পরিমাণগত সূচকের ভিত্তিতে উন্নয়নশীল সদস্যদেশগুলোর সরকারি-বেসরকারি অংশীদারিত্বের পরিস্থিতি মূল্যায়ন করা হয়।

বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রস্তুত করা বিশেষ সংস্করণে দেশের পিপিপি কাঠামো, প্রকল্প প্রণয়ন ও অনুমোদন পদ্ধতি, সরকারি সহায়তা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতগুলোর বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

এর আওতায় আটটি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো সড়ক, রেলপথ, বন্দর, বিমানবন্দর, জ্বালানি, পানি ও পয়ঃনিষ্কাশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সামাজিক অবকাঠামো।

পাশাপাশি স্থানীয় সরকার পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং পৌর অর্থায়নের বিষয়গুলোও মূল্যায়নের আওতায় রয়েছে।

এডিবি জানিয়েছে, পিপিপি মনিটরের পূর্ণাঙ্গ প্রতিবেদন ২০২৭ সালের শুরুর দিকে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এদিকে ফোরামের আলোচনায় বাংলাদেশের ‘ইনভেস্টমেন্ট ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ কর্মসূচির সঙ্গে পিপিপি খাতের সম্পর্কও তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীরা মনে করেন, বেসরকারি বিনিয়োগ বাড়াতে প্রকল্প প্রস্তুতির মান উন্নয়ন, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়া এবং সরকারি-বেসরকারি অংশীদারদের মধ্যে ঝুঁকির সুষম বণ্টন নিশ্চিত করা প্রয়োজন।

এ ছাড়া বিনিয়োগকারীদের আস্থা অর্জনে চুক্তির শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়ায় পূর্বানুমানযোগ্যতা বজায় রাখা এবং প্রকল্প পরিকল্পনার শুরু থেকেই আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর আওতায় প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বিষয়টিও উঠে আসে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও পরিচালনব্যবস্থা স্পষ্ট করা, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

একই সঙ্গে বিদ্যমান পিপিপি প্রকল্পগুলোর বাস্তবায়ন ও পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সরকার ও এডিবির এই উদ্যোগের লক্ষ্য হলো অবকাঠামো খাতে সম্ভাবনাময় প্রকল্প চিহ্নিত করা, বিনিয়োগের প্রতিবন্ধকতা নিরূপণ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ