ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাবনায় স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ৭৭ ককটেল উদ্ধার

পাবনায় স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ৭৭ ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত
ফলো করুন

পাবনার সাঁথিয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ৭৭টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এত বিপুলসংখ্যক বিস্ফোরক পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

১৭ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযান চালানো হয়।

গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১২-এর পাবনা ক্যাম্পের একটি দল বিদ্যালয়ের পুরোনো ভবনে তল্লাশি চালায়। এ সময় ভবনটির ভেতর থেকে ককটেল ও সেগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে স্কুলের পাশে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। এরপর থেকে পুরোনো ভবনটি আর ব্যবহার করা হচ্ছিল না।

দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকা ভবনটিতে দুর্বৃত্তরা ককটেল তৈরি কিংবা বিস্ফোরক মজুত করে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে কারা এসব বিস্ফোরক সেখানে রেখেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার পলি রানী সরকার জানিয়েছেন, অভিযানে মোট ৭৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল আসার কথা রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা আলামত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী তদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে।

এদিকে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ককটেল উদ্ধারের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে এতগুলো ককটেল কীভাবে সেখানে পৌঁছাল এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে বিস্ফোরক মজুতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা প্রয়োজন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানিয়েছেন, ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : পাবনা এসআরবি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


পাবনায় স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ৭৭ ককটেল উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

পাবনার সাঁথিয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ৭৭টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এত বিপুলসংখ্যক বিস্ফোরক পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

১৭ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযান চালানো হয়।

গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১২-এর পাবনা ক্যাম্পের একটি দল বিদ্যালয়ের পুরোনো ভবনে তল্লাশি চালায়। এ সময় ভবনটির ভেতর থেকে ককটেল ও সেগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে স্কুলের পাশে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। এরপর থেকে পুরোনো ভবনটি আর ব্যবহার করা হচ্ছিল না।

দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকা ভবনটিতে দুর্বৃত্তরা ককটেল তৈরি কিংবা বিস্ফোরক মজুত করে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে কারা এসব বিস্ফোরক সেখানে রেখেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার পলি রানী সরকার জানিয়েছেন, অভিযানে মোট ৭৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল আসার কথা রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা আলামত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী তদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে।

এদিকে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ককটেল উদ্ধারের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে এতগুলো ককটেল কীভাবে সেখানে পৌঁছাল এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে বিস্ফোরক মজুতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা প্রয়োজন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানিয়েছেন, ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ