ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে সন্ত্রাসবাদ: আখতার হোসেন

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে সন্ত্রাসবাদ: আখতার হোসেন
ছবি: সংগৃহীত
ফলো করুন

আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে দমন-পীড়ন এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর নাশকতার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া সাজা কার্যকর করতে না পারাকে বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আখতার হোসেন।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দলটি ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী আচরণ করে, আর ক্ষমতার বাইরে গেলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

আখতার হোসেনের অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘর প্রতিষ্ঠা করে মানুষকে গুম ও নির্যাতন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে।

পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার পরও আওয়ামী লীগ নিজেদের অবস্থান পরিবর্তন করেনি। বরং ক্ষমতা হারানোর পরও দলটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব।

তিনি বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরবেন কি না, সেটি মূল বিষয় নয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া সাজা কার্যকর করার দায়িত্ব বর্তমান সরকারের।

আখতার হোসেনের দাবি, ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার এক বছর পার হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের নয় মাস অতিক্রম করলেও তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি।

এই পরিস্থিতিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছে এনসিপি বলে জানান তিনি।

ভারত সরকারের ভূমিকার সমালোচনা করে আখতার হোসেন অভিযোগ করেন, দেশটি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে। তাঁর মতে, এ ধরনের অবস্থান আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী।

বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাইলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ভারতের বর্তমান অবস্থান পরিবর্তন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেলসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : এনসিপি শেখ হাসিনা আখতার হোসেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে সন্ত্রাসবাদ: আখতার হোসেন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে দমন-পীড়ন এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর নাশকতার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া সাজা কার্যকর করতে না পারাকে বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আখতার হোসেন।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দলটি ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী আচরণ করে, আর ক্ষমতার বাইরে গেলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

আখতার হোসেনের অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘর প্রতিষ্ঠা করে মানুষকে গুম ও নির্যাতন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে।

পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার পরও আওয়ামী লীগ নিজেদের অবস্থান পরিবর্তন করেনি। বরং ক্ষমতা হারানোর পরও দলটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব।

তিনি বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরবেন কি না, সেটি মূল বিষয় নয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া সাজা কার্যকর করার দায়িত্ব বর্তমান সরকারের।

আখতার হোসেনের দাবি, ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার এক বছর পার হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের নয় মাস অতিক্রম করলেও তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি।

এই পরিস্থিতিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছে এনসিপি বলে জানান তিনি।

ভারত সরকারের ভূমিকার সমালোচনা করে আখতার হোসেন অভিযোগ করেন, দেশটি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে। তাঁর মতে, এ ধরনের অবস্থান আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী।

বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাইলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ভারতের বর্তমান অবস্থান পরিবর্তন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেলসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ