ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৫ বছরে নদী ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দ: নৌপরিবহনমন্ত্রী

১৫ বছরে নদী ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দ: নৌপরিবহনমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুট সচল রাখতে ১৫ বছরে নদী ড্রেজিংয়ের রাজস্ব খাতে প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত এই অর্থ বরাদ্দ করা হয়। সংরক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে বিভিন্ন নৌপথে চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

নৌপরিবহনমন্ত্রী জানান, আলোচিত ১৫ বছরে নদী ড্রেজিংয়ের জন্য প্রতিবছর গড়ে প্রায় ১০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এপিপি) অনুযায়ী এই অর্থ বরাদ্দের মাধ্যমে বিভিন্ন নদী ও নৌপথে সংরক্ষণ ড্রেজিংয়ের কাজ বাস্তবায়ন করা হয়েছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহারের ফলে দেশের গুরুত্বপূর্ণ নৌপথগুলো সচল রয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার যাত্রীসাধারণ সুবিধা পাচ্ছেন।

মন্ত্রী জানান, ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে আরিচা-কাজিরহাট-বাঘাবাড়ি, পটুয়াখালী-গলাচিপা এবং মৌলভীরহাট-চর দুর্গাপুর নৌপথ সচল রাখা হয়েছে।

একইভাবে ঢাকা-ঘোষেরহাট, বরিশাল-ভোলা এবং ঢাকা-ধুলিয়া-নুরাইনপুর-কালাইয়া-নাজিরপুর নৌপথেও সংরক্ষণ ড্রেজিংয়ের কাজ করা হয়েছে।

এ ছাড়া টেকেরঘাট-মোকশেদপুর এবং তুরাগ নদীর গাবতলী সেতু থেকে ধলেশ্বরী নদীর মুখ পর্যন্ত নৌপথে ড্রেজিং কার্যক্রম পরিচালনার তথ্য জানান তিনি।

নৌপরিবহনমন্ত্রীর দেওয়া তালিকায় আরও রয়েছে মেগাই-নাটুয়ারপারা, গোপালপুর-মৈনটঘাট, ইলিশা-মজুচৌধুরীর হাট এবং সন্দ্বীপ-কুমিরা-বাঁশবাড়িয়া নৌপথ।

পাশাপাশি চেয়ারম্যানঘাট-ভাসানচর, খুলনা-নোয়াপাড়া এবং মোহনগঞ্জ-জাঞ্জাইল নৌপথ ও ফেরিরুটও সংরক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

নবীনগর ও গোপালপুর লঞ্চঘাটসহ দেশের আরও বিভিন্ন নৌপথে নিয়মিত চলাচল নিশ্চিত করতে ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গত ১৫ বছরে বরাদ্দ দেওয়া অর্থের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌপথগুলো সচল রাখা সম্ভব হয়েছে। এর ফলে নৌপথ ব্যবহারকারী যাত্রীরা সুফল পাচ্ছেন।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, নদী ও নৌপথের নাব্যতা রক্ষায় ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সংরক্ষণ ড্রেজিং কার্যক্রমে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।

ট্যাগ : জাতীয় সংসদ শেখ রবিউল আলম নৌপরিবহন মন্ত্রণালয় নদী ড্রেজিং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


১৫ বছরে নদী ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দ: নৌপরিবহনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

দেশের গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুট সচল রাখতে ১৫ বছরে নদী ড্রেজিংয়ের রাজস্ব খাতে প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত এই অর্থ বরাদ্দ করা হয়। সংরক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে বিভিন্ন নৌপথে চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

নৌপরিবহনমন্ত্রী জানান, আলোচিত ১৫ বছরে নদী ড্রেজিংয়ের জন্য প্রতিবছর গড়ে প্রায় ১০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এপিপি) অনুযায়ী এই অর্থ বরাদ্দের মাধ্যমে বিভিন্ন নদী ও নৌপথে সংরক্ষণ ড্রেজিংয়ের কাজ বাস্তবায়ন করা হয়েছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহারের ফলে দেশের গুরুত্বপূর্ণ নৌপথগুলো সচল রয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার যাত্রীসাধারণ সুবিধা পাচ্ছেন।

মন্ত্রী জানান, ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে আরিচা-কাজিরহাট-বাঘাবাড়ি, পটুয়াখালী-গলাচিপা এবং মৌলভীরহাট-চর দুর্গাপুর নৌপথ সচল রাখা হয়েছে।

একইভাবে ঢাকা-ঘোষেরহাট, বরিশাল-ভোলা এবং ঢাকা-ধুলিয়া-নুরাইনপুর-কালাইয়া-নাজিরপুর নৌপথেও সংরক্ষণ ড্রেজিংয়ের কাজ করা হয়েছে।

এ ছাড়া টেকেরঘাট-মোকশেদপুর এবং তুরাগ নদীর গাবতলী সেতু থেকে ধলেশ্বরী নদীর মুখ পর্যন্ত নৌপথে ড্রেজিং কার্যক্রম পরিচালনার তথ্য জানান তিনি।

নৌপরিবহনমন্ত্রীর দেওয়া তালিকায় আরও রয়েছে মেগাই-নাটুয়ারপারা, গোপালপুর-মৈনটঘাট, ইলিশা-মজুচৌধুরীর হাট এবং সন্দ্বীপ-কুমিরা-বাঁশবাড়িয়া নৌপথ।

পাশাপাশি চেয়ারম্যানঘাট-ভাসানচর, খুলনা-নোয়াপাড়া এবং মোহনগঞ্জ-জাঞ্জাইল নৌপথ ও ফেরিরুটও সংরক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

নবীনগর ও গোপালপুর লঞ্চঘাটসহ দেশের আরও বিভিন্ন নৌপথে নিয়মিত চলাচল নিশ্চিত করতে ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গত ১৫ বছরে বরাদ্দ দেওয়া অর্থের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌপথগুলো সচল রাখা সম্ভব হয়েছে। এর ফলে নৌপথ ব্যবহারকারী যাত্রীরা সুফল পাচ্ছেন।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, নদী ও নৌপথের নাব্যতা রক্ষায় ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সংরক্ষণ ড্রেজিং কার্যক্রমে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ