ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৫ বছরে নদী ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দ: নৌপরিবহনমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুট সচল রাখতে ১৫ বছরে নদী ড্রেজিংয়ের রাজস্ব খাতে প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত এই অর্থ বরাদ্দ করা হয়। সংরক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে বিভিন্ন নৌপথে চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।নৌপরিবহনমন্ত্রী জানান, আলোচিত ১৫ বছরে নদী ড্রেজিংয়ের জন্য প্রতিবছর গড়ে প্রায় ১০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এপিপি) অনুযায়ী এই অর্থ বরাদ্দের মাধ্যমে বিভিন্ন নদী ও নৌপথে সংরক্ষণ ড্রেজিংয়ের কাজ বাস্তবায়ন করা হয়েছে।তাঁর ভাষ্য অনুযায়ী, বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহারের ফলে দেশের গুরুত্বপূর্ণ নৌপথগুলো সচল রয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার যাত্রীসাধারণ সুবিধা পাচ্ছেন।মন্ত্রী জানান, ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে আরিচা-কাজিরহাট-বাঘাবাড়ি, পটুয়াখালী-গলাচিপা এবং মৌলভীরহাট-চর দুর্গাপুর নৌপথ সচল রাখা হয়েছে।একইভাবে ঢাকা-ঘোষেরহাট, বরিশাল-ভোলা এবং ঢাকা-ধুলিয়া-নুরাইনপুর-কালাইয়া-নাজিরপুর নৌপথেও সংরক্ষণ ড্রেজিংয়ের কাজ করা হয়েছে।এ ছাড়া টেকেরঘাট-মোকশেদপুর এবং তুরাগ নদীর গাবতলী সেতু থেকে ধলেশ্বরী নদীর মুখ পর্যন্ত নৌপথে ড্রেজিং কার্যক্রম পরিচালনার তথ্য জানান তিনি।নৌপরিবহনমন্ত্রীর দেওয়া তালিকায় আরও রয়েছে মেগাই-নাটুয়ারপারা, গোপালপুর-মৈনটঘাট, ইলিশা-মজুচৌধুরীর হাট এবং সন্দ্বীপ-কুমিরা-বাঁশবাড়িয়া নৌপথ।পাশাপাশি চেয়ারম্যানঘাট-ভাসানচর, খুলনা-নোয়াপাড়া এবং মোহনগঞ্জ-জাঞ্জাইল নৌপথ ও ফেরিরুটও সংরক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।নবীনগর ও গোপালপুর লঞ্চঘাটসহ দেশের আরও বিভিন্ন নৌপথে নিয়মিত চলাচল নিশ্চিত করতে ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গত ১৫ বছরে বরাদ্দ দেওয়া অর্থের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌপথগুলো সচল রাখা সম্ভব হয়েছে। এর ফলে নৌপথ ব্যবহারকারী যাত্রীরা সুফল পাচ্ছেন।সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, নদী ও নৌপথের নাব্যতা রক্ষায় ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সংরক্ষণ ড্রেজিং কার্যক্রমে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।

১৫ বছরে নদী ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দ: নৌপরিবহনমন্ত্রী