ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শুধু মুনাফা নয়, সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে হবে: গ্রামীণফোন সিইও

শুধু মুনাফা নয়, সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে হবে: গ্রামীণফোন সিইও
ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্যবসাপ্রতিষ্ঠানের সফলতা শুধু মুনাফা অর্জনের ওপর নির্ভর করে না, সমাজের উন্নয়নেও তাদের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। তাঁর মতে, ব্যবসাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হলে সমাজের স্থায়িত্ব ও কল্যাণের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল আয়োজিত ‘লেন্স’ লিডারশিপ ডায়ালগ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘লিডারস অ্যাজ চেঞ্জ মেকারস’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ইয়াসির আজমান ব্যবসা পরিচালনা, নেতৃত্বের দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, কর্মজীবনে প্রবেশের পর কেবল প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য পূরণের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা উচিত নয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের কল্যাণে কী ধরনের অবদান রাখা যায়, সেটিও বিবেচনা করা প্রয়োজন।

গ্রামীণফোনের সিইও মনে করেন, ব্যবসা ও সমাজ একে অপরের সঙ্গে সম্পর্কিত। সমাজের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত না হলে ব্যবসার দীর্ঘমেয়াদি সফলতাও বাধাগ্রস্ত হতে পারে।

নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একজন নেতার কাজ শুধু প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা নয়। একই সঙ্গে মানুষ ও প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্বও তাঁর রয়েছে।

এ জন্য বর্তমানের কাজ সঠিকভাবে পরিচালনার পাশাপাশি ভবিষ্যতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত সময় নেওয়ার বিষয়েও শিক্ষার্থীদের পরামর্শ দেন ইয়াসির আজমান। তাঁর মতে, কোনো বিষয়ে ৭০ থেকে ৮০ শতাংশ নিশ্চিত হওয়া গেলে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা উচিত।

এরপর বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্তে পরিবর্তন আনা সম্ভব। কারণ, যথাসময়ে বাস্তবায়ন না হলে একটি ভালো সিদ্ধান্তও কার্যকারিতা হারাতে পারে।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যে জ্ঞান অর্জন করেন, তা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগ তৈরি করাই ‘লেন্স’ লিডারশিপ ডায়ালগ সিরিজের অন্যতম উদ্দেশ্য।

আলোচনা শেষে ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

ট্যাগ : গ্রামীণফোন ব্র্যাক ইউনিভার্সিটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


শুধু মুনাফা নয়, সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে হবে: গ্রামীণফোন সিইও

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

ব্যবসাপ্রতিষ্ঠানের সফলতা শুধু মুনাফা অর্জনের ওপর নির্ভর করে না, সমাজের উন্নয়নেও তাদের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। তাঁর মতে, ব্যবসাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হলে সমাজের স্থায়িত্ব ও কল্যাণের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল আয়োজিত ‘লেন্স’ লিডারশিপ ডায়ালগ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘লিডারস অ্যাজ চেঞ্জ মেকারস’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ইয়াসির আজমান ব্যবসা পরিচালনা, নেতৃত্বের দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, কর্মজীবনে প্রবেশের পর কেবল প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য পূরণের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা উচিত নয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের কল্যাণে কী ধরনের অবদান রাখা যায়, সেটিও বিবেচনা করা প্রয়োজন।

গ্রামীণফোনের সিইও মনে করেন, ব্যবসা ও সমাজ একে অপরের সঙ্গে সম্পর্কিত। সমাজের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত না হলে ব্যবসার দীর্ঘমেয়াদি সফলতাও বাধাগ্রস্ত হতে পারে।

নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একজন নেতার কাজ শুধু প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা নয়। একই সঙ্গে মানুষ ও প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্বও তাঁর রয়েছে।

এ জন্য বর্তমানের কাজ সঠিকভাবে পরিচালনার পাশাপাশি ভবিষ্যতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত সময় নেওয়ার বিষয়েও শিক্ষার্থীদের পরামর্শ দেন ইয়াসির আজমান। তাঁর মতে, কোনো বিষয়ে ৭০ থেকে ৮০ শতাংশ নিশ্চিত হওয়া গেলে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা উচিত।

এরপর বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্তে পরিবর্তন আনা সম্ভব। কারণ, যথাসময়ে বাস্তবায়ন না হলে একটি ভালো সিদ্ধান্তও কার্যকারিতা হারাতে পারে।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যে জ্ঞান অর্জন করেন, তা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগ তৈরি করাই ‘লেন্স’ লিডারশিপ ডায়ালগ সিরিজের অন্যতম উদ্দেশ্য।

আলোচনা শেষে ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ