ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগের নামে সভা-মিছিল সম্পূর্ণ বেআইনি: জাহেদ উর রহমান

ছবি: সংগৃহীত
ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে কোনো ধরনের সভা, সমাবেশ কিংবা মিছিল আয়োজনের আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, ‘গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো সহিংস কর্মকাণ্ড সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে, পুলিশকে সবচেয়ে কম এবং অনুপাতসম্মত বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্বৈরাচারী সরকারের আমলে এই বল প্রয়োগ ছিল মাত্রাতিরিক্ত।’

তিনি জানান, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘প্রত্যর্পণ চুক্তির আলোকেই সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চেয়েছে। তার বিচার বাংলাদেশের প্রচলিত আইনেই সম্পন্ন হবে। সেক্ষেত্রে কোনো বিদেশি রাষ্ট্র শর্ত দেবেন- সেটা আমি মোটেই বিশ্বাস করি না।’

বাংলাদেশের সার্বভৌমত্বের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো অন্যায় চাপ বা শর্ত দিয়ে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করা যাবে না।’

ব্রিফিংয়ে বিগত সরকারের আমলের অর্থনৈতিক পরিসংখ্যান নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তাঁর অভিযোগ, ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রতিবছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় দশমিক ৭ থেকে গড়ে ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেশি দেখানো হয়েছে।

তিনি দাবি করেন, উন্নয়নের চিত্র তুলে ধরতে তৎকালীন সরকার জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যানে কারসাজি করেছিল। পাশাপাশি মাথাপিছু আয় বেশি দেখানোর উদ্দেশ্যে দেশের জনসংখ্যাও কম দেখানোর প্রবণতা ছিল।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্ভরযোগ্য অর্থনৈতিক তথ্য প্রকাশে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, অতীতের বিকৃত পরিসংখ্যানের সঙ্গে বর্তমান প্রবৃদ্ধির তুলনা করলে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ কারণে প্রকৃত অর্থনৈতিক পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরতে সঠিক তথ্য-উপাত্ত প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের কার্যক্রম নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিত ও বিকৃত সংবাদ প্রচারের অভিযোগে ঢাকাসহ সারা দেশের অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে নির্ধারিত নিয়ম অনুসরণ করে নিবন্ধনের আবেদন করা যোগ্য প্রতিষ্ঠানগুলো দ্রুত অনুমোদন পাবে বলেও আশ্বাস দেন তিনি।

গণমাধ্যম খাতের জন্য নতুন নীতিমালা তৈরির বিষয়েও অগ্রগতির কথা জানান জাহেদ উর রহমান। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগিরই একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সংবাদ ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

ট্যাগ : আওয়ামী লীগ ডা. জাহেদ উর রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নামে সভা-মিছিল সম্পূর্ণ বেআইনি: জাহেদ উর রহমান

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে কোনো ধরনের সভা, সমাবেশ কিংবা মিছিল আয়োজনের আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, ‘গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো সহিংস কর্মকাণ্ড সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে, পুলিশকে সবচেয়ে কম এবং অনুপাতসম্মত বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্বৈরাচারী সরকারের আমলে এই বল প্রয়োগ ছিল মাত্রাতিরিক্ত।’

তিনি জানান, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘প্রত্যর্পণ চুক্তির আলোকেই সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চেয়েছে। তার বিচার বাংলাদেশের প্রচলিত আইনেই সম্পন্ন হবে। সেক্ষেত্রে কোনো বিদেশি রাষ্ট্র শর্ত দেবেন- সেটা আমি মোটেই বিশ্বাস করি না।’

বাংলাদেশের সার্বভৌমত্বের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো অন্যায় চাপ বা শর্ত দিয়ে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করা যাবে না।’

ব্রিফিংয়ে বিগত সরকারের আমলের অর্থনৈতিক পরিসংখ্যান নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তাঁর অভিযোগ, ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রতিবছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় দশমিক ৭ থেকে গড়ে ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেশি দেখানো হয়েছে।

তিনি দাবি করেন, উন্নয়নের চিত্র তুলে ধরতে তৎকালীন সরকার জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যানে কারসাজি করেছিল। পাশাপাশি মাথাপিছু আয় বেশি দেখানোর উদ্দেশ্যে দেশের জনসংখ্যাও কম দেখানোর প্রবণতা ছিল।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্ভরযোগ্য অর্থনৈতিক তথ্য প্রকাশে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, অতীতের বিকৃত পরিসংখ্যানের সঙ্গে বর্তমান প্রবৃদ্ধির তুলনা করলে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ কারণে প্রকৃত অর্থনৈতিক পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরতে সঠিক তথ্য-উপাত্ত প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের কার্যক্রম নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিত ও বিকৃত সংবাদ প্রচারের অভিযোগে ঢাকাসহ সারা দেশের অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে নির্ধারিত নিয়ম অনুসরণ করে নিবন্ধনের আবেদন করা যোগ্য প্রতিষ্ঠানগুলো দ্রুত অনুমোদন পাবে বলেও আশ্বাস দেন তিনি।

গণমাধ্যম খাতের জন্য নতুন নীতিমালা তৈরির বিষয়েও অগ্রগতির কথা জানান জাহেদ উর রহমান। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগিরই একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সংবাদ ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ