ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের খোঁচা

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের খোঁচা
সংগৃহীত ছবি
ফলো করুন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে তাঁকে নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহু ভালোভাবেই জানেন, ‘আসল বস কে’। মন্তব্যটি করতে গিয়ে তিনি নিজের দিকেই ইঙ্গিত করেন।  

ট্রাম্প জানান, তুরস্কে ৭ ও ৮ জুলাই অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলন শেষে তিনি ও নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করতে পারেন। তাঁর ভাষায়, নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো। তবে বৈঠকের সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহটি হয়তো খুব দ্রুত হয়ে যাবে; বৈঠকটি তার পরের সপ্তাহে হতে পারে।  

এর আগে নেতানিয়াহুর কার্যালয় জানায়, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং শিগগিরই যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন। সফরটি হলে ফেব্রুয়ারির পর এটি হবে নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। সে সময় তিনি ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ নিরাপত্তা আলোচনা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে নেতানিয়াহুর কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে ইরান ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই নেতার অবস্থানের ভিন্নতা নতুন করে আলোচনায় এসেছে। তাই সম্ভাব্য এই বৈঠক শুধু যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক নয়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতির জন্যও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।  

সূত্র: অ্যাক্সিওস

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইসরাইল বেনিয়ামিন নেতানিয়াহু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের খোঁচা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে তাঁকে নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহু ভালোভাবেই জানেন, ‘আসল বস কে’। মন্তব্যটি করতে গিয়ে তিনি নিজের দিকেই ইঙ্গিত করেন।  

ট্রাম্প জানান, তুরস্কে ৭ ও ৮ জুলাই অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলন শেষে তিনি ও নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করতে পারেন। তাঁর ভাষায়, নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো। তবে বৈঠকের সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহটি হয়তো খুব দ্রুত হয়ে যাবে; বৈঠকটি তার পরের সপ্তাহে হতে পারে।  

এর আগে নেতানিয়াহুর কার্যালয় জানায়, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং শিগগিরই যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন। সফরটি হলে ফেব্রুয়ারির পর এটি হবে নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। সে সময় তিনি ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ নিরাপত্তা আলোচনা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে নেতানিয়াহুর কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে ইরান ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই নেতার অবস্থানের ভিন্নতা নতুন করে আলোচনায় এসেছে। তাই সম্ভাব্য এই বৈঠক শুধু যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক নয়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতির জন্যও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।  

সূত্র: অ্যাক্সিওস


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ