ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে

ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে
সংগৃহীত
ফলো করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, তিনি ধারণা করেছিলেন ইরানের জনগণ খামেনিকে অপছন্দ করে, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখেছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।”

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে লক্ষ্যবস্তু করা সম্ভব ছিল। তবে এমনটি করলে ভবিষ্যৎ আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না বলেও মন্তব্য করেন।

ট্রাম্প জানান, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাবে না বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষ অংশ নেন। সেখানে শোক প্রকাশের পাশাপাশি অনেকের কণ্ঠে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ক্ষোভ এবং প্রতিশোধের আহ্বানও শোনা যায়।

জানাজায় অংশ নেওয়া অনেকেই খামেনির মৃত্যুকে দেশের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেন এবং হামলার জন্য দায়ীদের জবাব দেওয়ার দাবি জানান।

ট্যাগ : ইরান আয়াতুল্লাহ আলী খামেনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, তিনি ধারণা করেছিলেন ইরানের জনগণ খামেনিকে অপছন্দ করে, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখেছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।”

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে লক্ষ্যবস্তু করা সম্ভব ছিল। তবে এমনটি করলে ভবিষ্যৎ আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না বলেও মন্তব্য করেন।

ট্রাম্প জানান, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাবে না বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষ অংশ নেন। সেখানে শোক প্রকাশের পাশাপাশি অনেকের কণ্ঠে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ক্ষোভ এবং প্রতিশোধের আহ্বানও শোনা যায়।

জানাজায় অংশ নেওয়া অনেকেই খামেনির মৃত্যুকে দেশের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেন এবং হামলার জন্য দায়ীদের জবাব দেওয়ার দাবি জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ