ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেধাবী শিক্ষার্থীদের দেশ ও মানুষের প্রতি যে বার্তা দিলেন মাহদী আমিন

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বমানের শিক্ষা ও দক্ষতা অর্জনের পাশাপাশি নিজের দেশ, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি তরুণ সমান সুযোগ নিয়ে স্বপ্ন দেখতে এবং নিজের যোগ্যতায় এগিয়ে যেতে পারবে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রাউন প্লাজা অডিটোরিয়ামে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য সমতা, ন্যায্যতা ও সুবিচারের ভিত্তিতে এমন পরিবেশ তৈরি করা, যেখানে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো সীমাবদ্ধতা যেন তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক অগ্রগতি মানুষের জীবনযাত্রা এবং কাজের ধরনে পরিবর্তন আনছে।

এমন বাস্তবতায় ভালো ফলাফল ও প্রাতিষ্ঠানিক সাফল্য গুরুত্বপূর্ণ হলেও শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।

মাহদী আমিন তরুণদের স্বাধীনভাবে চিন্তা করা, প্রচলিত ধারণাকে প্রশ্ন করা এবং জটিল সমস্যার নতুন সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।

তাঁর মতে, আগামী দিনের বিশ্বে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে প্রতিটি অর্জনের ক্ষেত্রে নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ বজায় রাখা প্রয়োজন।

তরুণদের শুধু বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার পরিবর্তে ভবিষ্যৎ পৃথিবী গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মাহদী আমিন বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ রয়েছে। তাদের জ্ঞান, সৃজনশীলতা এবং দৃঢ় সংকল্প দেশের উন্নয়নের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে।

তবে কেবল সম্ভাবনা থাকলেই একটি জাতির উন্নয়ন নিশ্চিত হয় না। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে মানুষের উদ্যোগ, পরিশ্রম ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

দেশের বাইরে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের বিষয়েও শিক্ষার্থীদের উৎসাহ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তিনি বলেন, তরুণদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্ঞান অর্জন, আধুনিক প্রযুক্তিতে দক্ষতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি করা জরুরি।

তবে এসব অর্জনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এবং দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ অটুট রাখতে হবে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের আন্তর্জাতিক পরিচিতির কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ যেভাবে বিশ্বে পরিচিতি অর্জন করেছে, তেমনি বিশ্বের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছেন।

তিনি চান, বর্তমান প্রজন্মও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করুক।

সরকার তরুণদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা এবং অনুপ্রেরণা দিতে প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মাহদী আমিন বলেন, একটি পুরস্কার বা স্বীকৃতি কোনো শিক্ষার্থীর অর্জনের শেষ ধাপ নয়। বরং এর মধ্য দিয়ে নতুন দায়িত্ব ও সম্ভাবনার পথ তৈরি হয়।

ভালো ফলাফল শিক্ষার্থীর মেধা ও সক্ষমতার পরিচয় দিলেও ভবিষ্যতে সে কতদূর এগোবে, তা নির্ভর করে তার উচ্চাকাঙ্ক্ষা, পরিশ্রম এবং পরবর্তী পরিকল্পনার ওপর।

তিনি আশা প্রকাশ করেন, আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে নোবেল বিজয়ী, বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্যোক্তা ও চিন্তাবিদ তৈরি হবেন।

তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাফল্যের কোনো একক সংজ্ঞা নেই উল্লেখ করে মাহদী আমিন শিক্ষার্থীদের নিজেদের স্বপ্ন ও পেশা নির্বাচনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। পারিপার্শ্বিক সীমাবদ্ধতাকে সম্ভাবনার শেষ সীমানা মনে না করে সাহস ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ অঞ্চলের কান্ট্রি লিড সারওয়াত রেজা এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের ভিডিও বার্তা প্রচার করা হয়।

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট কাউন্সেলর ও ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বিনয় শর্মা এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ম্যানেজার (রিকগনিশন অ্যান্ড পলিসি, সাউথ এশিয়া) শামীম চৌধুরী।

ট্যাগ : মাহদী আমিন মেধাবী শিক্ষার্থী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেধাবী শিক্ষার্থীদের দেশ ও মানুষের প্রতি যে বার্তা দিলেন মাহদী আমিন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বমানের শিক্ষা ও দক্ষতা অর্জনের পাশাপাশি নিজের দেশ, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি তরুণ সমান সুযোগ নিয়ে স্বপ্ন দেখতে এবং নিজের যোগ্যতায় এগিয়ে যেতে পারবে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রাউন প্লাজা অডিটোরিয়ামে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য সমতা, ন্যায্যতা ও সুবিচারের ভিত্তিতে এমন পরিবেশ তৈরি করা, যেখানে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো সীমাবদ্ধতা যেন তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক অগ্রগতি মানুষের জীবনযাত্রা এবং কাজের ধরনে পরিবর্তন আনছে।

এমন বাস্তবতায় ভালো ফলাফল ও প্রাতিষ্ঠানিক সাফল্য গুরুত্বপূর্ণ হলেও শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।

মাহদী আমিন তরুণদের স্বাধীনভাবে চিন্তা করা, প্রচলিত ধারণাকে প্রশ্ন করা এবং জটিল সমস্যার নতুন সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।

তাঁর মতে, আগামী দিনের বিশ্বে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে প্রতিটি অর্জনের ক্ষেত্রে নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ বজায় রাখা প্রয়োজন।

তরুণদের শুধু বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার পরিবর্তে ভবিষ্যৎ পৃথিবী গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মাহদী আমিন বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ রয়েছে। তাদের জ্ঞান, সৃজনশীলতা এবং দৃঢ় সংকল্প দেশের উন্নয়নের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে।

তবে কেবল সম্ভাবনা থাকলেই একটি জাতির উন্নয়ন নিশ্চিত হয় না। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে মানুষের উদ্যোগ, পরিশ্রম ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

দেশের বাইরে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের বিষয়েও শিক্ষার্থীদের উৎসাহ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তিনি বলেন, তরুণদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্ঞান অর্জন, আধুনিক প্রযুক্তিতে দক্ষতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি করা জরুরি।

তবে এসব অর্জনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এবং দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ অটুট রাখতে হবে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের আন্তর্জাতিক পরিচিতির কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ যেভাবে বিশ্বে পরিচিতি অর্জন করেছে, তেমনি বিশ্বের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছেন।

তিনি চান, বর্তমান প্রজন্মও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করুক।

সরকার তরুণদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা এবং অনুপ্রেরণা দিতে প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মাহদী আমিন বলেন, একটি পুরস্কার বা স্বীকৃতি কোনো শিক্ষার্থীর অর্জনের শেষ ধাপ নয়। বরং এর মধ্য দিয়ে নতুন দায়িত্ব ও সম্ভাবনার পথ তৈরি হয়।

ভালো ফলাফল শিক্ষার্থীর মেধা ও সক্ষমতার পরিচয় দিলেও ভবিষ্যতে সে কতদূর এগোবে, তা নির্ভর করে তার উচ্চাকাঙ্ক্ষা, পরিশ্রম এবং পরবর্তী পরিকল্পনার ওপর।

তিনি আশা প্রকাশ করেন, আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে নোবেল বিজয়ী, বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্যোক্তা ও চিন্তাবিদ তৈরি হবেন।

তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাফল্যের কোনো একক সংজ্ঞা নেই উল্লেখ করে মাহদী আমিন শিক্ষার্থীদের নিজেদের স্বপ্ন ও পেশা নির্বাচনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। পারিপার্শ্বিক সীমাবদ্ধতাকে সম্ভাবনার শেষ সীমানা মনে না করে সাহস ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ অঞ্চলের কান্ট্রি লিড সারওয়াত রেজা এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের ভিডিও বার্তা প্রচার করা হয়।

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট কাউন্সেলর ও ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বিনয় শর্মা এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ম্যানেজার (রিকগনিশন অ্যান্ড পলিসি, সাউথ এশিয়া) শামীম চৌধুরী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ