ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, কম্পন অস্ট্রেলিয়াতেও

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, কম্পন অস্ট্রেলিয়াতেও
ছবি: সংগৃহীত
ফলো করুন

ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। এর কম্পন প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে ইন্দোনেশিয়ায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। প্রাথমিক প্রতিবেদনে ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে এর কেন্দ্রের অবস্থান জানানো হয়।

ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার সকালে বান্দা সাগর ও তানিমবার দ্বীপপুঞ্জের আশপাশের এলাকায় অনুভূত হয়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির উত্তরাঞ্চলীয় শহর ডারউইনেও কম্পন পৌঁছে যায়। স্থানীয় সময় সকাল ৬টা ৪১ মিনিটের দিকে সেখানকার বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।

অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, তাদের হিসাবে ভূমিকম্পটির কেন্দ্র ছিল বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে।

সংস্থাটির কাছে অস্ট্রেলিয়ার বাসিন্দারা কম্পন অনুভব করার বিষয়ে ৩৮০টির বেশি প্রতিবেদন জমা দিয়েছেন।

ভূমিকম্পের মাত্রা নিয়েও শুরুতে বিভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাথমিক পর্যবেক্ষণে এর মাত্রা ৭ দশমিক ৪ উল্লেখ করা হলেও পরবর্তী প্রতিবেদনে ৬ দশমিক ৬ মাত্রার তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে শক্তিশালী এই ভূমিকম্পের পরও অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড ও দ্বীপাঞ্চলে সুনামির কোনো হুমকি নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা সুনামি সতর্কতার কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এই অঞ্চলে একাধিক টেকটোনিক প্লেটের সক্রিয় অবস্থান রয়েছে।

প্লেটগুলোর নড়াচড়ার কারণে ইন্দোনেশিয়া ও আশপাশের দ্বীপাঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

সূত্র : আনাদোলু এজেন্সি

ট্যাগ : ভূমিকম্প ইন্দোনেশিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, কম্পন অস্ট্রেলিয়াতেও

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। এর কম্পন প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে ইন্দোনেশিয়ায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। প্রাথমিক প্রতিবেদনে ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে এর কেন্দ্রের অবস্থান জানানো হয়।

ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার সকালে বান্দা সাগর ও তানিমবার দ্বীপপুঞ্জের আশপাশের এলাকায় অনুভূত হয়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির উত্তরাঞ্চলীয় শহর ডারউইনেও কম্পন পৌঁছে যায়। স্থানীয় সময় সকাল ৬টা ৪১ মিনিটের দিকে সেখানকার বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।

অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, তাদের হিসাবে ভূমিকম্পটির কেন্দ্র ছিল বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে।

সংস্থাটির কাছে অস্ট্রেলিয়ার বাসিন্দারা কম্পন অনুভব করার বিষয়ে ৩৮০টির বেশি প্রতিবেদন জমা দিয়েছেন।

ভূমিকম্পের মাত্রা নিয়েও শুরুতে বিভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাথমিক পর্যবেক্ষণে এর মাত্রা ৭ দশমিক ৪ উল্লেখ করা হলেও পরবর্তী প্রতিবেদনে ৬ দশমিক ৬ মাত্রার তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে শক্তিশালী এই ভূমিকম্পের পরও অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড ও দ্বীপাঞ্চলে সুনামির কোনো হুমকি নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা সুনামি সতর্কতার কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এই অঞ্চলে একাধিক টেকটোনিক প্লেটের সক্রিয় অবস্থান রয়েছে।

প্লেটগুলোর নড়াচড়ার কারণে ইন্দোনেশিয়া ও আশপাশের দ্বীপাঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

সূত্র : আনাদোলু এজেন্সি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ