ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫১ দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি: সংস্কৃতিমন্ত্রী

৫১ দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি: সংস্কৃতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের ইতিহাস, ঐতিহ্য, গণতান্ত্রিক আন্দোলন ও সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়টি শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি স্বপ্ন বাস্তবায়নেরও পীঠস্থান। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি কালচারাল সোসাইটি (ডিইউসিসিএস) আয়োজিত ‘কালচারাল উইক-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অতীতের স্মৃতিচারণ করেন নিতাই রায় চৌধুরী। তিনি জানান, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে।

বিশেষ করে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ নির্মাণের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে সরকারের চলমান উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে নতুন প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের ঐতিহাসিক সমৃদ্ধির প্রসঙ্গ তুলে নিতাই রায় চৌধুরী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ভাগ্যের সন্ধানে বাংলায় আসতেন। এ ভূখণ্ডের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার কথা তরুণ প্রজন্মকে জানানো প্রয়োজন।

শিক্ষার্থীদের সত্য, সুন্দর ও কল্যাণকর কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার পরামর্শও দেন তিনি।

আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতির পরিচিতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সংস্কৃতিমন্ত্রী জানান, বিশ্বের ৫১টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতিসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তার মতে, বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে বিশ্বপরিমণ্ডলে আরও বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব। একই সঙ্গে এসব উদ্যোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কও শক্তিশালী করা যেতে পারে।

দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, পাহাড় ও সমতলের মানুষের জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, তা বাংলাদেশের স্বতন্ত্র পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতির পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক মো. ইসরাফিল পি কে এবং চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা আশফাক নিপুণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ‘কালচারাল উইক-২০২৬’-এ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, সাংস্কৃতিক চর্চা এবং শিল্প, সংস্কৃতি ও সমাজভাবনার বিভিন্ন দিক নিয়ে নানা আয়োজন রাখা হয়েছে।

প্রচলিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি নতুন ধরনের শিল্পভাবনা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয় নিতাই রায় চৌধুরী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

২০২৭ সালে স্কুলে ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট খারিজ!

অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই

আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১ এর অভিজ্ঞতা জানালেন ছাত্রদলনেতা বাসিত

র‍্যাগিং ও যৌন হয়রানির ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবিতে ভর্তি আবেদন নিয়ে শিক্ষার্থীদের জন্য ৬ বিশেষ নির্দেশনা

শিক্ষার্থীদের স্বার্থে ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়াতে বললেন শিক্ষামন্ত্রী

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


৫১ দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের ইতিহাস, ঐতিহ্য, গণতান্ত্রিক আন্দোলন ও সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়টি শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি স্বপ্ন বাস্তবায়নেরও পীঠস্থান। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি কালচারাল সোসাইটি (ডিইউসিসিএস) আয়োজিত ‘কালচারাল উইক-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অতীতের স্মৃতিচারণ করেন নিতাই রায় চৌধুরী। তিনি জানান, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে।

বিশেষ করে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ নির্মাণের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে সরকারের চলমান উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে নতুন প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের ঐতিহাসিক সমৃদ্ধির প্রসঙ্গ তুলে নিতাই রায় চৌধুরী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ভাগ্যের সন্ধানে বাংলায় আসতেন। এ ভূখণ্ডের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার কথা তরুণ প্রজন্মকে জানানো প্রয়োজন।

শিক্ষার্থীদের সত্য, সুন্দর ও কল্যাণকর কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার পরামর্শও দেন তিনি।

আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতির পরিচিতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সংস্কৃতিমন্ত্রী জানান, বিশ্বের ৫১টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতিসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তার মতে, বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে বিশ্বপরিমণ্ডলে আরও বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব। একই সঙ্গে এসব উদ্যোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কও শক্তিশালী করা যেতে পারে।

দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, পাহাড় ও সমতলের মানুষের জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, তা বাংলাদেশের স্বতন্ত্র পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতির পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক মো. ইসরাফিল পি কে এবং চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা আশফাক নিপুণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ‘কালচারাল উইক-২০২৬’-এ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, সাংস্কৃতিক চর্চা এবং শিল্প, সংস্কৃতি ও সমাজভাবনার বিভিন্ন দিক নিয়ে নানা আয়োজন রাখা হয়েছে।

প্রচলিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি নতুন ধরনের শিল্পভাবনা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ