রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির এ পর্যন্ত নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং সেগুলোর বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে কমিটির চলমান কার্যক্রম ও সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।
রাজধানীর পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও কার্যকর করতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক পরিচ্ছন্ন রাখা এবং জনসাধারণের ব্যবহার্য স্থানগুলোর পরিবেশ উন্নত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকারি ও সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার এবং প্রেস সচিব সালেহ শিবলী।
এ ছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক অগ্রগতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েই সভায় আলোচনা হয়।














মন্তব্যসমূহ