ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ফি আমানিল্লাহ’ লেখা হার পরে আলোচনায় দীপিকা পাড়ুকোন

ছবি: সংগৃহীত
ফলো করুন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের গয়নায় পবিত্র কোরআনের আয়াত ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যেই এবার নতুন করে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। চার বছর আগে কান চলচ্চিত্র উৎসবে তাঁর পরা একটি হারের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই হারে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার বাংলা অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।

২০২২ সালে ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে বিচারক প্যানেলের সদস্য ছিলেন দীপিকা। সে সময় ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক ও গয়না পরে উৎসবে অংশ নেন তিনি। তাঁর ব্যবহৃত গয়নাগুলোর মধ্যে বিশেষভাবে নজর কাড়ে ‘লখনউ রোজ’ নামের একটি হার।

মূল্যবান রঙিন রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি হারটির একটি অংশে আরবি বাণী খোদাই করা ছিল। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অন্তর্ভুক্ত এই গয়নায় ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয় করা হয়েছিল।

তবে সে সময় দীপিকার গয়না নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়নি। বরং গয়নাটির নকশা ও আরবি বাণী বিভিন্ন ফ্যাশনবিষয়ক প্রতিবেদনে জায়গা পেয়েছিল।

সম্প্রতি কারিনা কাপুর খানের একটি লকেট নিয়ে বিতর্ক শুরু হলে দীপিকার চার বছর আগের ছবিটিও নতুন করে সামনে আসে। এর পর ধর্মীয় বাণী খচিত গয়না ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

চলতি বছরের দীপাবলি উদ্‌যাপনের সময় অভিনেত্রী কারিনা কাপুর খান ৩০ ক্যারেট পান্না বসানো একটি লকেট পরেছিলেন। ওই লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল।

ডিজাইনার পুনীত বালানার তৈরি বেইজ রঙের পোশাক ও পাগড়ির সঙ্গে লকেটটি পরেন অভিনেত্রী। তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুর জানান, গয়নাটি ভোপালের সাবেক রাজপরিবারের ঐতিহ্যবাহী সংগ্রহের অংশ।

তবে পবিত্র কোরআনের আয়াতসংবলিত লকেট ফ্যাশনের অংশ হিসেবে উপস্থাপন করার বিষয়টি নিয়ে আপত্তি ওঠে।

গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা কাপুর খান ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। নোটিশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র ধর্মীয় বাণী ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মান বজায় রাখার নিশ্চয়তাও চাওয়া হয়।

তবে কারিনার বিরুদ্ধে আপত্তির বিষয়টি তাঁর পোশাক বা ব্যক্তিগত ফ্যাশন পছন্দ নিয়ে নয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর আপত্তি মূলত পবিত্র আয়াতসংবলিত গয়না কীভাবে প্রকাশ্যে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে।

অন্যদিকে ভোপালের হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ কারিনার পাশে দাঁড়িয়েছে। সংগঠনগুলো অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছে।

এ বিষয়ে কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে দুই অভিনেত্রীর গয়না ঘিরে আলোচনার মধ্য দিয়ে ধর্মীয় বাণীর প্রতি শ্রদ্ধা, ঐতিহ্যবাহী অলংকারের ব্যবহার এবং ব্যক্তিগত ফ্যাশনের স্বাধীনতার বিষয়গুলো আবার সামনে এসেছে।

ট্যাগ : বলিউড দীপিকা পাড়ুকোন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

‘ফি আমানিল্লাহ’ লেখা হার পরে আলোচনায় দীপিকা পাড়ুকোন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের গয়নায় পবিত্র কোরআনের আয়াত ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যেই এবার নতুন করে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। চার বছর আগে কান চলচ্চিত্র উৎসবে তাঁর পরা একটি হারের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই হারে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার বাংলা অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।

২০২২ সালে ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে বিচারক প্যানেলের সদস্য ছিলেন দীপিকা। সে সময় ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক ও গয়না পরে উৎসবে অংশ নেন তিনি। তাঁর ব্যবহৃত গয়নাগুলোর মধ্যে বিশেষভাবে নজর কাড়ে ‘লখনউ রোজ’ নামের একটি হার।

মূল্যবান রঙিন রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি হারটির একটি অংশে আরবি বাণী খোদাই করা ছিল। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অন্তর্ভুক্ত এই গয়নায় ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয় করা হয়েছিল।

তবে সে সময় দীপিকার গয়না নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়নি। বরং গয়নাটির নকশা ও আরবি বাণী বিভিন্ন ফ্যাশনবিষয়ক প্রতিবেদনে জায়গা পেয়েছিল।

সম্প্রতি কারিনা কাপুর খানের একটি লকেট নিয়ে বিতর্ক শুরু হলে দীপিকার চার বছর আগের ছবিটিও নতুন করে সামনে আসে। এর পর ধর্মীয় বাণী খচিত গয়না ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

চলতি বছরের দীপাবলি উদ্‌যাপনের সময় অভিনেত্রী কারিনা কাপুর খান ৩০ ক্যারেট পান্না বসানো একটি লকেট পরেছিলেন। ওই লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল।

ডিজাইনার পুনীত বালানার তৈরি বেইজ রঙের পোশাক ও পাগড়ির সঙ্গে লকেটটি পরেন অভিনেত্রী। তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুর জানান, গয়নাটি ভোপালের সাবেক রাজপরিবারের ঐতিহ্যবাহী সংগ্রহের অংশ।

তবে পবিত্র কোরআনের আয়াতসংবলিত লকেট ফ্যাশনের অংশ হিসেবে উপস্থাপন করার বিষয়টি নিয়ে আপত্তি ওঠে।

গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা কাপুর খান ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। নোটিশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র ধর্মীয় বাণী ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মান বজায় রাখার নিশ্চয়তাও চাওয়া হয়।

তবে কারিনার বিরুদ্ধে আপত্তির বিষয়টি তাঁর পোশাক বা ব্যক্তিগত ফ্যাশন পছন্দ নিয়ে নয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর আপত্তি মূলত পবিত্র আয়াতসংবলিত গয়না কীভাবে প্রকাশ্যে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে।

অন্যদিকে ভোপালের হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ কারিনার পাশে দাঁড়িয়েছে। সংগঠনগুলো অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছে।

এ বিষয়ে কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে দুই অভিনেত্রীর গয়না ঘিরে আলোচনার মধ্য দিয়ে ধর্মীয় বাণীর প্রতি শ্রদ্ধা, ঐতিহ্যবাহী অলংকারের ব্যবহার এবং ব্যক্তিগত ফ্যাশনের স্বাধীনতার বিষয়গুলো আবার সামনে এসেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ