ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজশাহী রেঞ্জে সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় শামীম আরা হক, এখন জিএমপি পুনাকের সভানেত্রী

রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালন শেষে গাজীপুরে নতুন দায়িত্ব, পুনাকের কার্যক্রম গতিশীল করার প্রত্যয়

রাজশাহী রেঞ্জে সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় শামীম আরা হক, এখন জিএমপি পুনাকের সভানেত্রী
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি পুনাক সভানেত্রী
ফলো করুন

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিসেস শামীম আরা হক। এর আগে তিনি রাজশাহী রেঞ্জ পুনাকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সামাজিক, পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।

রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালে তিনি রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশের পুনাকের কার্যক্রমে অংশগ্রহণ করেন। এসব কার্যক্রমের মধ্যে ছিল বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, পুনাকের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শন এবং নারী ও শিশুদের কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ।

২০২৬ সালের ১৮ আগস্ট রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় পুলিশ লাইন্স প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

২২ আগস্ট বগুড়া জেলা পুনাকের কার্যালয় পরিদর্শন করেন শামীম আরা হক। এ সময় তিনি পুনাকের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনটির কার্যক্রম ও বুটিকস শপ ঘুরে দেখেন। একই দিন বগুড়া পুলিশ লাইন্সে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

৬ সেপ্টেম্বর নওগাঁ পুলিশ লাইন্সে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ লাইন্সের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত এবং প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।

এ ছাড়া রাজশাহী জেলা পুনাকের বিদায়ী সভানেত্রী তাপসী রাবেয়ার বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর দায়িত্বকালীন অবদানের প্রশংসা করেন এবং পুনাকের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালে বিভিন্ন জেলার পুনাকের কার্যক্রমে তাঁর অংশগ্রহণ সংগঠনটির সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগগুলোকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। ৭ নভেম্বর ২০২৬ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএমের সঙ্গে তাঁকেও বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তারা পুনাকের উপদেষ্টা হিসেবে তাঁর সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের কথা স্মরণ করেন। 

পরবর্তীতে ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, তিনি আনুষ্ঠানিকভাবে পুনাক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহধর্মিণী। দায়িত্ব গ্রহণ উপলক্ষে পুনাক, জিএমপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

দায়িত্ব গ্রহণের পর শামীম আরা হক পুনাকের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি পুনাক কার্যালয় এবং সংগঠনটির প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পুনাকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পুনাক, জিএমপির সভানেত্রী শামীম আরা হকসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নতুন দায়িত্বেও পুনাকের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


রাজশাহী রেঞ্জে সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় শামীম আরা হক, এখন জিএমপি পুনাকের সভানেত্রী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিসেস শামীম আরা হক। এর আগে তিনি রাজশাহী রেঞ্জ পুনাকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সামাজিক, পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।

রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালে তিনি রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশের পুনাকের কার্যক্রমে অংশগ্রহণ করেন। এসব কার্যক্রমের মধ্যে ছিল বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, পুনাকের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শন এবং নারী ও শিশুদের কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ।

২০২৬ সালের ১৮ আগস্ট রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় পুলিশ লাইন্স প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

২২ আগস্ট বগুড়া জেলা পুনাকের কার্যালয় পরিদর্শন করেন শামীম আরা হক। এ সময় তিনি পুনাকের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনটির কার্যক্রম ও বুটিকস শপ ঘুরে দেখেন। একই দিন বগুড়া পুলিশ লাইন্সে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

৬ সেপ্টেম্বর নওগাঁ পুলিশ লাইন্সে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ লাইন্সের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত এবং প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।

এ ছাড়া রাজশাহী জেলা পুনাকের বিদায়ী সভানেত্রী তাপসী রাবেয়ার বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর দায়িত্বকালীন অবদানের প্রশংসা করেন এবং পুনাকের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালে বিভিন্ন জেলার পুনাকের কার্যক্রমে তাঁর অংশগ্রহণ সংগঠনটির সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগগুলোকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। ৭ নভেম্বর ২০২৬ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএমের সঙ্গে তাঁকেও বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তারা পুনাকের উপদেষ্টা হিসেবে তাঁর সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের কথা স্মরণ করেন। 

পরবর্তীতে ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, তিনি আনুষ্ঠানিকভাবে পুনাক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহধর্মিণী। দায়িত্ব গ্রহণ উপলক্ষে পুনাক, জিএমপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

দায়িত্ব গ্রহণের পর শামীম আরা হক পুনাকের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি পুনাক কার্যালয় এবং সংগঠনটির প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পুনাকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পুনাক, জিএমপির সভানেত্রী শামীম আরা হকসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নতুন দায়িত্বেও পুনাকের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ