ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মৃত্যুকে ফাঁকি দিতে চান পুতিন! হাজারো বানরের শরীরে চলছে পরীক্ষা

ছবি : সংগৃহীত
ফলো করুন

বার্ধক্যকে জয় করে মানুষের স্বাভাবিক আয়ু অন্তত দেড়শ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব কি না—তা নিয়ে রাশিয়ায় শুরু হয়েছে ব্যাপক বৈজ্ঞানিক তৎপরতা। ৭৪ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে দেশটির শীর্ষ বিজ্ঞানীরা এখন হাজার হাজার বানরের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দীর্ঘায়ুর জৈবিক রহস্য খুঁজছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ ও ‘দ্য সান’-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চাঞ্চল্যকর এই গবেষণার বিস্তারিত উঠে এসেছে।

এই মেগা গবেষণা প্রকল্পের নেতৃত্বে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক। তাঁর পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান ‘কুরচাতভ ইনস্টিটিউটে’ বর্তমানে ২২ প্রজাতির সাত হাজারেরও বেশি বানর রয়েছে। গবেষকদের বিশেষ নজর ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী দীর্ঘজীবী বানরদের একটি দলের ওপর।

সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত ‘কুরচাতভ জিনোম ফোরামে’ মিখাইল কোভালচুক জানান, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির অবস্থা, মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোভালচুকের মতে, মানুষের সঙ্গে সবচেয়ে বেশি শারীরবৃত্তীয় মিল থাকায় প্রাইমেট বা বানরদের ওপর এই গবেষণা মানুষের আয়ু বাড়ানোর বৈজ্ঞানিক ভিত্তি তৈরিতে সহায়ক হতে পারে।

শুধু পরীক্ষাই নয়, দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণে একটি বিশেষ ‘বায়োব্যাংক’ও গড়ে তুলেছেন রুশ গবেষকেরা। ‘পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের’ সঙ্গে যৌথভাবে পরিচালিত এই প্রকল্প সম্পর্কে কেন্দ্রের পরিচালক কনস্তানতিন কোটেনকো জানান, এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।

পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল পুতিনকে। সে সময় খোলা মাইক্রোফোনে ধরা পড়া কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও বায়োটেকনোলজির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনার কথাও উঠে আসে। পরবর্তীতে মস্কোতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক প্রদর্শনীতে পুতিন নিজেই মন্তব্য করেন, মানুষের পক্ষে ১৫০ বছর বেঁচে থাকা সম্ভব হতে পারে, তবে এটুকু আয়ুও যথেষ্ট নয়।

মানুষকে দীর্ঘায়ু করার অভিযানে বানরের গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করার জিন থেরাপি নিয়েও জোরেশোরে কাজ চলছে। ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা নিয়েছে রুশ সরকার।

এছাড়া এই মহাযজ্ঞে যুক্ত আছেন পুতিনের বড় মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় এন্ডোক্রিনোলজিস্ট (অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ) মারিয়া সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে বিজ্ঞানীদের মতে, বানরের শরীরে বার্ধক্যের রহস্য উদ্‌ঘাটিত হলেও মানুষ বাস্তবে ১৫০ বছর বাঁচতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ট্যাগ : ভ্লাদিমির পুতিন বৈঠক বৈজ্ঞানিক তৎপরতা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মৃত্যুকে ফাঁকি দিতে চান পুতিন! হাজারো বানরের শরীরে চলছে পরীক্ষা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

বার্ধক্যকে জয় করে মানুষের স্বাভাবিক আয়ু অন্তত দেড়শ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব কি না—তা নিয়ে রাশিয়ায় শুরু হয়েছে ব্যাপক বৈজ্ঞানিক তৎপরতা। ৭৪ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে দেশটির শীর্ষ বিজ্ঞানীরা এখন হাজার হাজার বানরের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দীর্ঘায়ুর জৈবিক রহস্য খুঁজছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ ও ‘দ্য সান’-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চাঞ্চল্যকর এই গবেষণার বিস্তারিত উঠে এসেছে।

এই মেগা গবেষণা প্রকল্পের নেতৃত্বে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক। তাঁর পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান ‘কুরচাতভ ইনস্টিটিউটে’ বর্তমানে ২২ প্রজাতির সাত হাজারেরও বেশি বানর রয়েছে। গবেষকদের বিশেষ নজর ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী দীর্ঘজীবী বানরদের একটি দলের ওপর।

সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত ‘কুরচাতভ জিনোম ফোরামে’ মিখাইল কোভালচুক জানান, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির অবস্থা, মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোভালচুকের মতে, মানুষের সঙ্গে সবচেয়ে বেশি শারীরবৃত্তীয় মিল থাকায় প্রাইমেট বা বানরদের ওপর এই গবেষণা মানুষের আয়ু বাড়ানোর বৈজ্ঞানিক ভিত্তি তৈরিতে সহায়ক হতে পারে।

শুধু পরীক্ষাই নয়, দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণে একটি বিশেষ ‘বায়োব্যাংক’ও গড়ে তুলেছেন রুশ গবেষকেরা। ‘পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের’ সঙ্গে যৌথভাবে পরিচালিত এই প্রকল্প সম্পর্কে কেন্দ্রের পরিচালক কনস্তানতিন কোটেনকো জানান, এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।

পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল পুতিনকে। সে সময় খোলা মাইক্রোফোনে ধরা পড়া কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও বায়োটেকনোলজির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনার কথাও উঠে আসে। পরবর্তীতে মস্কোতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক প্রদর্শনীতে পুতিন নিজেই মন্তব্য করেন, মানুষের পক্ষে ১৫০ বছর বেঁচে থাকা সম্ভব হতে পারে, তবে এটুকু আয়ুও যথেষ্ট নয়।

মানুষকে দীর্ঘায়ু করার অভিযানে বানরের গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করার জিন থেরাপি নিয়েও জোরেশোরে কাজ চলছে। ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা নিয়েছে রুশ সরকার।

এছাড়া এই মহাযজ্ঞে যুক্ত আছেন পুতিনের বড় মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় এন্ডোক্রিনোলজিস্ট (অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ) মারিয়া সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে বিজ্ঞানীদের মতে, বানরের শরীরে বার্ধক্যের রহস্য উদ্‌ঘাটিত হলেও মানুষ বাস্তবে ১৫০ বছর বাঁচতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ