ঘানায় চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।স্থানীয় সংবাদমাধ্যম থ্রিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড অ্যামো ইয়ার্টে জানিয়েছেন, নিশ্চিত হওয়া ৩৪ জনের মধ্যে রাজধানী আক্রাতেই ১২ জনের মৃত্যু হয়েছে।[BANGVIEWS-POST:1153]তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের তথ্য এখনো যাচাই করা হচ্ছে। উদ্ধার অভিযানে আরও মরদেহ পাওয়া গেলে মৃতের সংখ্যা বাড়তে পারে।বৃহস্পতিবার টিভি৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্ড অ্যামো ইয়ার্টে জানান, জরুরি উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, বন্যায় ঘানার সাতটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোট ৮৯ হাজার ৭৩৬ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।[BANGVIEWS-POST:1150]সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেটার আক্রা অঞ্চল। সেখানে ৫৪ হাজার ৭১২ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এরপর রয়েছে সেন্ট্রাল অঞ্চল, যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২১ হাজার ৮৮২।এ ছাড়া ভোল্টা, ওয়েস্টার্ন, আশান্তি ও ওয়েস্টার্ন নর্থ অঞ্চলেও হাজারো মানুষ বন্যার কবলে পড়েছেন। ইস্টার্ন অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সূত্র: থ্রিনিউজ