ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কি সত্যি ফিরছেন হাসিনা?

ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কি সত্যি ফিরছেন হাসিনা?
ছবি : সংগৃহীত
ফলো করুন

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তনের ইঙ্গিত এবং নতুন ট্রাভেল পাসপোর্টের আবেদন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) তিনি বাংলাদেশে ফেরার লক্ষ্যে আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়, চরম প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তিনি আদৌ দেশে ফিরবেন কি না, তা নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে গভীর সংশয় রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দীর্ঘ সময় ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনার সাম্প্রতিক এ তৎপরতাকে নিছক রাজনৈতিক ‘স্টান্টবাজি’ ও কর্মীদের চাঙা রাখার অপকৌশল বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তাঁর মতে, আইনি বাস্তবতায় শেখ হাসিনার আর নিজে থেকে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

সরকারি দল বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য ও বর্তমান সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শেখ হাসিনার নিজস্ব সিদ্ধান্তে দেশে ফেরার কোনো পরিবেশ নেই। সরকার বিদ্যমান আইনি প্রক্রিয়া, বন্দিবিনিময় চুক্তি ও ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে বদ্ধপরিকর। নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ যাতে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কৃত্রিম অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার কঠোর দলীয় নির্দেশনা জারি রয়েছে।

অন্যদিকে, অভ্যন্তরীণ রাষ্ট্রীয় সংস্কার ও সাংবিধানিক বিভিন্ন ইস্যুতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে মতপার্থক্য থাকলেও গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঠেকাতে দল তিনটি অভিন্ন ও অনমনীয় অবস্থানে রয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ স্পষ্ট করে বলেছেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে থাকার সময়েই যিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন, তাঁর এখন নিজ ক্ষমতায় ফেরার কোনো সামর্থ্য নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি কোনো আঁতাত না করে এবং তিনি কোনো চোরাপথে ঢোকার চেষ্টা করেন, তবে বিমানবন্দর বা স্থলবন্দর—যেখান দিয়েই আসুন না কেন, গণ-অভ্যুত্থানের মতোই সাধারণ জনগণ তাঁকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিবও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং চব্বিশের ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের গণহত্যার শিকার পরিবারগুলো কোনোভাবেই তাঁকে ক্ষমা করবে না। তিনি ফিরতে চাইলে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই।

ট্যাগ : শেখ হাসিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কি সত্যি ফিরছেন হাসিনা?

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তনের ইঙ্গিত এবং নতুন ট্রাভেল পাসপোর্টের আবেদন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) তিনি বাংলাদেশে ফেরার লক্ষ্যে আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়, চরম প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তিনি আদৌ দেশে ফিরবেন কি না, তা নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে গভীর সংশয় রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দীর্ঘ সময় ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনার সাম্প্রতিক এ তৎপরতাকে নিছক রাজনৈতিক ‘স্টান্টবাজি’ ও কর্মীদের চাঙা রাখার অপকৌশল বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তাঁর মতে, আইনি বাস্তবতায় শেখ হাসিনার আর নিজে থেকে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

সরকারি দল বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য ও বর্তমান সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শেখ হাসিনার নিজস্ব সিদ্ধান্তে দেশে ফেরার কোনো পরিবেশ নেই। সরকার বিদ্যমান আইনি প্রক্রিয়া, বন্দিবিনিময় চুক্তি ও ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে বদ্ধপরিকর। নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ যাতে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কৃত্রিম অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার কঠোর দলীয় নির্দেশনা জারি রয়েছে।

অন্যদিকে, অভ্যন্তরীণ রাষ্ট্রীয় সংস্কার ও সাংবিধানিক বিভিন্ন ইস্যুতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে মতপার্থক্য থাকলেও গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঠেকাতে দল তিনটি অভিন্ন ও অনমনীয় অবস্থানে রয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ স্পষ্ট করে বলেছেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে থাকার সময়েই যিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন, তাঁর এখন নিজ ক্ষমতায় ফেরার কোনো সামর্থ্য নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি কোনো আঁতাত না করে এবং তিনি কোনো চোরাপথে ঢোকার চেষ্টা করেন, তবে বিমানবন্দর বা স্থলবন্দর—যেখান দিয়েই আসুন না কেন, গণ-অভ্যুত্থানের মতোই সাধারণ জনগণ তাঁকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিবও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং চব্বিশের ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের গণহত্যার শিকার পরিবারগুলো কোনোভাবেই তাঁকে ক্ষমা করবে না। তিনি ফিরতে চাইলে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ