ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএফআইইউর পাঁচ কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে বদলি

বিএফআইইউর পাঁচ কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে বদলি
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঁচ কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের পৃথক পাঁচটি বিভাগে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন অতিরিক্ত পরিচালক এবং দুজন যুগ্মপরিচালক রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই পদায়নের তথ্য জানানো হয়। একই দিন কর্মদিবস শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ-জামানকে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এ পদায়ন করা হয়েছে। একই পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ সানাউল আলম সমুকে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের ডিভিশন-২-এ বদলি করা হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত পরিচালক কামরুল হাসান আজাদকে বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলি হওয়া দুই যুগ্মপরিচালকের মধ্যে মো. জয়নুল আবেদীনকে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে এবং মোহাম্মদ সাইফুল ইসলামকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ৮ নভেম্বর কর্মদিবস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ কর্মকর্তা তাঁদের বিদ্যমান দায়িত্ব থেকে অবমুক্ত বলে গণ্য হবেন। নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় কার্যভার প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

তবে কর্মকর্তাদের বদলির সুনির্দিষ্ট কারণ কিংবা এটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ কি না, সে বিষয়ে প্রদত্ত অফিস আদেশের বিবরণে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

বিএফআইইউ বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সন্দেহজনক লেনদেনসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সংস্থাটির গুরুত্বপূর্ণ দায়িত্ব।

পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সন্দেহজনক আর্থিক কার্যক্রমের তথ্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী ও তদন্তকারী সংস্থার কাছে পাঠায় বিএফআইইউ।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক বিএফআইইউ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


বিএফআইইউর পাঁচ কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে বদলি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঁচ কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের পৃথক পাঁচটি বিভাগে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন অতিরিক্ত পরিচালক এবং দুজন যুগ্মপরিচালক রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই পদায়নের তথ্য জানানো হয়। একই দিন কর্মদিবস শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ-জামানকে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এ পদায়ন করা হয়েছে। একই পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ সানাউল আলম সমুকে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের ডিভিশন-২-এ বদলি করা হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত পরিচালক কামরুল হাসান আজাদকে বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলি হওয়া দুই যুগ্মপরিচালকের মধ্যে মো. জয়নুল আবেদীনকে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে এবং মোহাম্মদ সাইফুল ইসলামকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ৮ নভেম্বর কর্মদিবস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ কর্মকর্তা তাঁদের বিদ্যমান দায়িত্ব থেকে অবমুক্ত বলে গণ্য হবেন। নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় কার্যভার প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

তবে কর্মকর্তাদের বদলির সুনির্দিষ্ট কারণ কিংবা এটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ কি না, সে বিষয়ে প্রদত্ত অফিস আদেশের বিবরণে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

বিএফআইইউ বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সন্দেহজনক লেনদেনসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সংস্থাটির গুরুত্বপূর্ণ দায়িত্ব।

পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সন্দেহজনক আর্থিক কার্যক্রমের তথ্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী ও তদন্তকারী সংস্থার কাছে পাঠায় বিএফআইইউ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ