ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএনপি আসলে একটি ‘ফেইল্ড আওয়ামী লীগ’: হাসনাত আব্দুল্লাহ

বিএনপি আসলে একটি ‘ফেইল্ড আওয়ামী লীগ’: হাসনাত আব্দুল্লাহ
ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের বিভিন্ন গণআন্দোলন ও ঐতিহাসিক বিপ্লবের সকল সুফল বিএনপি ভোগ করে, অথচ পরবর্তীতে দলটি নিজেই আওয়ামী লীগের মতো আচরণ শুরু করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিএনপির রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে তিনি দলটিকে একটি ‘ফেইল্ড আওয়ামী লীগ’ হিসেবে আখ্যায়িত করেন। শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষ্যে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, জনগণের অংশগ্রহণে ঘটা প্রতিটি বিপ্লবের সুবিধা গ্রহণের পর বিএনপি আবার আওয়ামী লীগের রূপ ধারণ করতে চায়। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো নির্দিষ্ট দল নয়, এটি আসলে একটি বিশেষ চরিত্র, খাসিলত ও বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। একজন ব্যক্তির গায়ে বিএনপি কিংবা এনসিপির যে জার্সি বা ব্যানারই থাকুক না কেন, অন্তরে যদি স্বৈরাচারী মনোভাব বা ‘হাসিনাপনা’ বিদ্যমান থাকে, তবে তিনি প্রকৃত অর্থে আওয়ামী লীগের বৈশিষ্ট্যই ধারণ করবেন। তাঁর মতে, ১৯৯০, ১৯৯৬ কিংবা ২০০৬ সালে নির্বাচনব্যবস্থা বিতর্কিত করার ক্ষেত্রে আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি। মূলত আওয়ামী লীগ যেসব বিতর্কিত পদক্ষেপ নিয়ে সফল হয়েছে, বিএনপি অতীতে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করেও রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে।

বিএনপির বর্তমান রাজনৈতিক সদিচ্ছা ও নিয়তের জায়গাটিতে কোনো ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে না বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি প্রশ্ন তোলেন, একটি দেশের প্রতিটি প্রজন্ম কেবল আত্মত্যাগ আর রক্ত দিয়ে কতদিন পার করবে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো চব্বিশের বিপ্লবেও তরুণ প্রজন্ম অকাতরে রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এত অল্প সময়ের ব্যবধানে বারবার রক্তক্ষরণ সহ্য করে কোনো রাষ্ট্র বা জাতি আত্মমর্যাদা নিয়ে শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না।

জাতির দীর্ঘমেয়াদি সংকট তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একটি প্রজন্ম রক্ত দেওয়ার পর যদি নতুন আরেকটি প্রজন্ম এসে পুনরায় একই ঐতিহাসিক সংকট ও আত্মপরিচয়ের জটিলতায় পড়ে, তবে বিশ্বমঞ্চে নিজস্ব সত্তা খুঁজতেই প্রজন্মের পর প্রজন্ম নিঃশেষ হয়ে যাবে। একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ও ইতিবাচক ভবিষ্যৎ নির্মাণের স্বার্থে বারবার রক্ত দেওয়ার এই ধারাবাহিক রাজনৈতিক সংস্কৃতির চিরতরে অবসান হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগ : হাসনাত আব্দুল্লাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


বিএনপি আসলে একটি ‘ফেইল্ড আওয়ামী লীগ’: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বিভিন্ন গণআন্দোলন ও ঐতিহাসিক বিপ্লবের সকল সুফল বিএনপি ভোগ করে, অথচ পরবর্তীতে দলটি নিজেই আওয়ামী লীগের মতো আচরণ শুরু করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিএনপির রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে তিনি দলটিকে একটি ‘ফেইল্ড আওয়ামী লীগ’ হিসেবে আখ্যায়িত করেন। শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষ্যে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, জনগণের অংশগ্রহণে ঘটা প্রতিটি বিপ্লবের সুবিধা গ্রহণের পর বিএনপি আবার আওয়ামী লীগের রূপ ধারণ করতে চায়। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো নির্দিষ্ট দল নয়, এটি আসলে একটি বিশেষ চরিত্র, খাসিলত ও বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। একজন ব্যক্তির গায়ে বিএনপি কিংবা এনসিপির যে জার্সি বা ব্যানারই থাকুক না কেন, অন্তরে যদি স্বৈরাচারী মনোভাব বা ‘হাসিনাপনা’ বিদ্যমান থাকে, তবে তিনি প্রকৃত অর্থে আওয়ামী লীগের বৈশিষ্ট্যই ধারণ করবেন। তাঁর মতে, ১৯৯০, ১৯৯৬ কিংবা ২০০৬ সালে নির্বাচনব্যবস্থা বিতর্কিত করার ক্ষেত্রে আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি। মূলত আওয়ামী লীগ যেসব বিতর্কিত পদক্ষেপ নিয়ে সফল হয়েছে, বিএনপি অতীতে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করেও রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে।

বিএনপির বর্তমান রাজনৈতিক সদিচ্ছা ও নিয়তের জায়গাটিতে কোনো ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে না বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি প্রশ্ন তোলেন, একটি দেশের প্রতিটি প্রজন্ম কেবল আত্মত্যাগ আর রক্ত দিয়ে কতদিন পার করবে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো চব্বিশের বিপ্লবেও তরুণ প্রজন্ম অকাতরে রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এত অল্প সময়ের ব্যবধানে বারবার রক্তক্ষরণ সহ্য করে কোনো রাষ্ট্র বা জাতি আত্মমর্যাদা নিয়ে শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না।

জাতির দীর্ঘমেয়াদি সংকট তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একটি প্রজন্ম রক্ত দেওয়ার পর যদি নতুন আরেকটি প্রজন্ম এসে পুনরায় একই ঐতিহাসিক সংকট ও আত্মপরিচয়ের জটিলতায় পড়ে, তবে বিশ্বমঞ্চে নিজস্ব সত্তা খুঁজতেই প্রজন্মের পর প্রজন্ম নিঃশেষ হয়ে যাবে। একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ও ইতিবাচক ভবিষ্যৎ নির্মাণের স্বার্থে বারবার রক্ত দেওয়ার এই ধারাবাহিক রাজনৈতিক সংস্কৃতির চিরতরে অবসান হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ