ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালমানের ভাবমূর্তি রক্ষায় নতুন মোড়

সালমানের ভাবমূর্তি রক্ষায় নতুন মোড়
সালমান খান। ছবি: সংগৃহীত
ফলো করুন

বলিউড তারকা সালমান খানের ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ণের অভিযোগে দায়ের করা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। আলোচিত সিনেমা ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ নিয়ে আইনি লড়াই চলার মধ্যেই দিল্লি হাইকোর্টে নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি এখনো ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের কাছে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়নি।

নির্মাতাদের আইনজীবী আদালতকে জানান, সেন্সর বোর্ডের ছাড়পত্র ছাড়া কোনো সিনেমা মুক্তি দেওয়া যায় না। এমনকি আগামী শুনানির আগে সিনেমাটি ছাড়পত্রের জন্য জমা দেওয়ারও পরিকল্পনা নেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার শুনানিতে সালমান খানের আইনজীবীরা দাবি করেন, সিনেমাটি দ্রুত মুক্তি পেতে পারে। তাই মুক্তি ও প্রচারণায় অবিলম্বে স্থগিতাদেশ প্রয়োজন।

জবাবে নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়, সিনেমাটি এখনো মুক্তির পর্যায়ে যায়নি। আদালতে তারা আশ্বাস দেন, পরবর্তী শুনানির আগে সিনেমা বা ট্রেলার মুক্তি দেওয়া হবে না।

গত জুনে ‘কালা হিরণ’-এর পোস্টার ও ট্রেলার প্রকাশের পর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সালমান খান। তার অভিযোগ, সিনেমাটি তার বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করছে এবং এতে তার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘিত হয়েছে।

আবেদনে সালমান দাবি করেন, ২৯ মে প্রকাশিত সিনেমার পোস্টারে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যার চেহারা ও উপস্থাপনা তার সঙ্গে মিলে যায়। চরিত্রটির হাতে বন্দুক এবং হাতে সালমানের পরিচিত ব্রেসলেটের মতো একটি ব্রেসলেট দেখা যায়।

সালমানের দাবি, এতে দর্শকদের বিভ্রান্ত করা হচ্ছে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, অস্ত্র আইনের মামলায় তিনি আগেই খালাস পেয়েছেন। অথচ পোস্টারে বন্দুক হাতে তার মতো দেখতে চরিত্র দেখিয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে।

মামলায় সালমানের অভিযোগ, নির্মাতারা ইচ্ছাকৃতভাবে পুরোনো শিকার মামলাকে চাঞ্চল্যকরভাবে উপস্থাপন করে প্রচার পেতে চাইছেন। এতে তার সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর আগে নিজের নাম, ছবি ও ব্যক্তিত্বের অননুমোদিত ব্যবহার ঠেকাতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন সালমান খান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ : বলিউড সালমান খান মামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সালমানের ভাবমূর্তি রক্ষায় নতুন মোড়

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

বলিউড তারকা সালমান খানের ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ণের অভিযোগে দায়ের করা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। আলোচিত সিনেমা ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ নিয়ে আইনি লড়াই চলার মধ্যেই দিল্লি হাইকোর্টে নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি এখনো ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের কাছে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়নি।

নির্মাতাদের আইনজীবী আদালতকে জানান, সেন্সর বোর্ডের ছাড়পত্র ছাড়া কোনো সিনেমা মুক্তি দেওয়া যায় না। এমনকি আগামী শুনানির আগে সিনেমাটি ছাড়পত্রের জন্য জমা দেওয়ারও পরিকল্পনা নেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার শুনানিতে সালমান খানের আইনজীবীরা দাবি করেন, সিনেমাটি দ্রুত মুক্তি পেতে পারে। তাই মুক্তি ও প্রচারণায় অবিলম্বে স্থগিতাদেশ প্রয়োজন।

জবাবে নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়, সিনেমাটি এখনো মুক্তির পর্যায়ে যায়নি। আদালতে তারা আশ্বাস দেন, পরবর্তী শুনানির আগে সিনেমা বা ট্রেলার মুক্তি দেওয়া হবে না।

গত জুনে ‘কালা হিরণ’-এর পোস্টার ও ট্রেলার প্রকাশের পর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সালমান খান। তার অভিযোগ, সিনেমাটি তার বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করছে এবং এতে তার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘিত হয়েছে।

আবেদনে সালমান দাবি করেন, ২৯ মে প্রকাশিত সিনেমার পোস্টারে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যার চেহারা ও উপস্থাপনা তার সঙ্গে মিলে যায়। চরিত্রটির হাতে বন্দুক এবং হাতে সালমানের পরিচিত ব্রেসলেটের মতো একটি ব্রেসলেট দেখা যায়।

সালমানের দাবি, এতে দর্শকদের বিভ্রান্ত করা হচ্ছে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, অস্ত্র আইনের মামলায় তিনি আগেই খালাস পেয়েছেন। অথচ পোস্টারে বন্দুক হাতে তার মতো দেখতে চরিত্র দেখিয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে।

মামলায় সালমানের অভিযোগ, নির্মাতারা ইচ্ছাকৃতভাবে পুরোনো শিকার মামলাকে চাঞ্চল্যকরভাবে উপস্থাপন করে প্রচার পেতে চাইছেন। এতে তার সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর আগে নিজের নাম, ছবি ও ব্যক্তিত্বের অননুমোদিত ব্যবহার ঠেকাতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন সালমান খান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ