ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল পাকিস্তানও

সংগৃহীত ছবি
ফলো করুন

আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা।

ভূমিকম্পের কম্পন প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের, লোয়ার দিরসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।

এখন পর্যন্ত আফগানিস্তান বা পাকিস্তানে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান উচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই বিভিন্ন মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এর আগে গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনাতেও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হন।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : পাকিস্তান ভূমিকম্প আফগানিস্তান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল পাকিস্তানও

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা।

ভূমিকম্পের কম্পন প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের, লোয়ার দিরসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।

এখন পর্যন্ত আফগানিস্তান বা পাকিস্তানে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান উচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই বিভিন্ন মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এর আগে গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনাতেও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হন।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ