ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খাগড়াছড়িতে গোপন আস্তানা ধ্বংস করল সেনাবাহিনী, গোলাবারুদ উদ্ধার

সংগৃহীত ছবি
ফলো করুন

খাগড়াছড়ির লোগাং ইউনিয়নের ব্যাঙ্গাপাড়া এলাকায় দুই পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির পর অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ৫২ রাউন্ড গোলাবারুদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে ব্যাঙ্গাপাড়া এলাকায় দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দল বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে জঙ্গলের ভেতরে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা শনাক্ত করেন সেনা সদস্যরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ফেলে পালিয়ে যায়।

পরে আস্তানাটি তল্লাশি করে ৫২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়া কলসি, রান্নার পাতিল, ওষুধপত্র, তাবুসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে আস্তানাটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় সেনাবাহিনী।

অভিযান শেষে সেনা সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে স্থানীয়দের আশ্বস্ত করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ কার্যকলাপ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : খাগড়াছড়ি লোগাং ব্যাঙ্গাপাড়া বাংলাদেশ সেনাবাহিনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে গোপন আস্তানা ধ্বংস করল সেনাবাহিনী, গোলাবারুদ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

খাগড়াছড়ির লোগাং ইউনিয়নের ব্যাঙ্গাপাড়া এলাকায় দুই পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির পর অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ৫২ রাউন্ড গোলাবারুদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে ব্যাঙ্গাপাড়া এলাকায় দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দল বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে জঙ্গলের ভেতরে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা শনাক্ত করেন সেনা সদস্যরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ফেলে পালিয়ে যায়।

পরে আস্তানাটি তল্লাশি করে ৫২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়া কলসি, রান্নার পাতিল, ওষুধপত্র, তাবুসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে আস্তানাটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় সেনাবাহিনী।

অভিযান শেষে সেনা সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে স্থানীয়দের আশ্বস্ত করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ কার্যকলাপ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ