দোহায় অনুষ্ঠিত আলোচনার পর কাতারে আটকে থাকা ইরানের কিছু অর্থ দেশের প্রয়োজনীয় পণ্য কেনার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতার অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের জব্দ বা সীমাবদ্ধ থাকা অর্থ ব্যবহারের অনুমতি দিতে রাজি হয়েছে।
তবে এই অর্থ কীভাবে ছাড় করা হবে, কোন প্রক্রিয়ায় ব্যবহার করা হবে এবং কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ গারিবাবাদির বরাতে জানিয়েছে, কাতারের কর্মকর্তাদের, বিশেষ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে প্রাথমিক ৬০০ কোটি ডলারের একটি অংশ ব্যয়ের বিষয়ে আলোচনা হয়েছে।
গারিবাবাদি বলেন, ইরানের প্রয়োজন অনুযায়ী জরুরি পণ্য কেনা হবে এবং পরে সেগুলো দেশে সরবরাহ করা হবে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ