ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালির ট্যাংকারে ইরানি হামলা, ২৫ নাবিক উদ্ধার

ছবি: সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ‘রিটি’ নামের জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়। পরে ওমানের নৌবাহিনী জাহাজটির ২৫ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে।

ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালির ওমান উপকূলসংলগ্ন এলাকায় চলাচলের সময় জাহাজটি হামলার শিকার হয়। উদ্ধার করা নাবিকদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

জাহাজটিতে ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, রিটি একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে ইরান। দেশটির অবস্থান অনুযায়ী, অবরোধ অমান্য করে কোনো বাণিজ্যিক জাহাজ ওই জলপথ ব্যবহার করলে সেটিকে লক্ষ্য করে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের অভিজাত সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে সেখানে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

এদিকে শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালির আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধান নৌপথগুলো থেকে ইরানের পেতে রাখা সামুদ্রিক মাইন অপসারণ করেছে। নৌপথগুলো নিরাপদ ও চলাচলের উপযোগী রাখতে মার্কিন বাহিনী সেখানে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

অ্যাডমিরাল কুপারের ভাষ্য অনুযায়ী, ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তিনি আরও দাবি করেন, গ্রীষ্মকাল থেকে যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোকে হরমুজ প্রণালি দিয়ে দেড় বিলিয়ন ব্যারেলের বেশি তেল রপ্তানিতে সহায়তা করেছে।

অন্যদিকে, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে এবং যাত্রার বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। ওমান উপকূলের কাছাকাছি দক্ষিণ দিকের নৌপথটিকে ‘অননুমোদিত’ বলে ঘোষণা করেছে ইরান।

বিবৃতিতে রিটি ট্যাংকারের চলাচল নিয়ে আইআরজিসি বলেছে, “ট্যাংকার জাহজাটি তার সমস্ত নেভিগেশন ও পজিশনিং সিস্টেম বন্ধ করে দিয়েছিল এবং সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় একটি অননুমোদিত পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল।”

তবে জাহাজটির নেভিগেশন ও পজিশনিং ব্যবস্থা বন্ধ রাখা এবং মার্কিন সামরিক বাহিনীর সহায়তা নেওয়ার বিষয়ে আইআরজিসির এই দাবির স্বাধীন কোনো সত্যতা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: এএফপি

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি ওমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালির ট্যাংকারে ইরানি হামলা, ২৫ নাবিক উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ‘রিটি’ নামের জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়। পরে ওমানের নৌবাহিনী জাহাজটির ২৫ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে।

ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালির ওমান উপকূলসংলগ্ন এলাকায় চলাচলের সময় জাহাজটি হামলার শিকার হয়। উদ্ধার করা নাবিকদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

জাহাজটিতে ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, রিটি একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে ইরান। দেশটির অবস্থান অনুযায়ী, অবরোধ অমান্য করে কোনো বাণিজ্যিক জাহাজ ওই জলপথ ব্যবহার করলে সেটিকে লক্ষ্য করে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের অভিজাত সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে সেখানে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

এদিকে শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালির আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধান নৌপথগুলো থেকে ইরানের পেতে রাখা সামুদ্রিক মাইন অপসারণ করেছে। নৌপথগুলো নিরাপদ ও চলাচলের উপযোগী রাখতে মার্কিন বাহিনী সেখানে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

অ্যাডমিরাল কুপারের ভাষ্য অনুযায়ী, ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তিনি আরও দাবি করেন, গ্রীষ্মকাল থেকে যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোকে হরমুজ প্রণালি দিয়ে দেড় বিলিয়ন ব্যারেলের বেশি তেল রপ্তানিতে সহায়তা করেছে।

অন্যদিকে, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে এবং যাত্রার বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। ওমান উপকূলের কাছাকাছি দক্ষিণ দিকের নৌপথটিকে ‘অননুমোদিত’ বলে ঘোষণা করেছে ইরান।

বিবৃতিতে রিটি ট্যাংকারের চলাচল নিয়ে আইআরজিসি বলেছে, “ট্যাংকার জাহজাটি তার সমস্ত নেভিগেশন ও পজিশনিং সিস্টেম বন্ধ করে দিয়েছিল এবং সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় একটি অননুমোদিত পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল।”

তবে জাহাজটির নেভিগেশন ও পজিশনিং ব্যবস্থা বন্ধ রাখা এবং মার্কিন সামরিক বাহিনীর সহায়তা নেওয়ার বিষয়ে আইআরজিসির এই দাবির স্বাধীন কোনো সত্যতা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ