ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চার দফা কমার পর দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

ফাইল ছবি
ফলো করুন

দেশের বাজারে টানা চার দফা দাম কমানোর পর আবারও বাড়ানো হয়েছে সোনার মূল্য। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী বা বিশুদ্ধ সোনার দাম বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। একই সঙ্গে অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

আগের নির্ধারিত মূল্যের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২২ ক্যারেটের সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা বেড়েছে।

সর্বশেষ গত ২৫ অক্টোবর সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়।

সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

২৫ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হওয়া সেই দাম পরবর্তী সমন্বয়ের আগপর্যন্ত বহাল ছিল।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চার দফা কমার পর দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

দেশের বাজারে টানা চার দফা দাম কমানোর পর আবারও বাড়ানো হয়েছে সোনার মূল্য। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী বা বিশুদ্ধ সোনার দাম বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। একই সঙ্গে অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

আগের নির্ধারিত মূল্যের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২২ ক্যারেটের সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা বেড়েছে।

সর্বশেষ গত ২৫ অক্টোবর সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়।

সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

২৫ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হওয়া সেই দাম পরবর্তী সমন্বয়ের আগপর্যন্ত বহাল ছিল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ