ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৩ দিনে ২৯৫ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬ কোটি ৭৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ, রক্ষা পেয়েছে ১৭ হাজার টন মাছ

১৩ দিনে ২৯৫ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড
ফলো করুন

১২ থেকে ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১৩ দিনে বিভিন্ন অভিযান পরিচালনা করে ২৯৫ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ১১০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মাদক ও চোরাচালান প্রতিরোধ, মৎস্য ও বনজ সম্পদ সংরক্ষণ, মানবপাচার দমন এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময় ইয়াবা, গাঁজা, ডিজেল, সয়াবিন তেল, চিনি, অবৈধ জাল, ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ এবং বন্য প্রাণীর দেহাবশেষ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অবৈধভাবে মাছ ধরার কাজে জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে।

 

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক জব্দ

অভিযানে ৯০ হাজার ৫৬ পিস ইয়াবা ও ৪৩৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় পাঁচজন মাদক ব্যবসায়ী ও দুজন মাদকাসক্ত ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৩৬০ টাকা।

 

চোরাচালানবিরোধী অভিযানে তেল, চিনি ও বোট জব্দ

চোরাচালানবিরোধী অভিযানে ১ হাজার ৭১৮ লিটার ডিজেল, ১৫ হাজার লিটার সয়াবিন তেল, ১৫ হাজার ৩০০ কেজি চিনি ও একটি বোট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ১৯ জন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৬ কোটি ৪ লাখ ৯২ হাজার ৩৪০ টাকা।

 

মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় ৬ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৯২৪ মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ছাড়া ১৫ হাজার ৪৯৫ কেজি ইলিশ, ২ হাজার ৭৩৭ কেজি সামুদ্রিক মাছ, ১১৪টি বোট, ৫ হাজার ২২৬টি আইস ক্যান, একটি সিএনজি, পাঁচটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় ৪১৯ জন জেলেকে আটক করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২৮৫ কোটি ৬ লাখ টাকা। কোস্ট গার্ডের হিসাব অনুযায়ী, জব্দ করা অবৈধ জালের কারণে আনুমানিক ১৭ হাজার ১০৩ টন মাছ রক্ষা পেয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮৫৫ কোটি ১৮ লাখ টাকা।

বনজ সম্পদ ও বন্য প্রাণী সংরক্ষণে অভিযান

পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে ৩৬৫ কেজি পলিথিন, ১৩ দশমিক ৭ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, একটি চামড়া ও চারটি পা জব্দ করা হয়েছে। এ ছাড়া দুটি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।

 

মানবপাচার প্রতিরোধ ও উদ্ধার অভিযান

মানবপাচারবিরোধী অভিযানে একজন মানবপাচারকারীকে আটক এবং মানবপাচারের শিকার একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পৃথক উদ্ধার অভিযানে একজন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

 

বিশেষ অভিযান অব্যাহত

অবৈধ অস্ত্র উদ্ধার, সারের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের বিশেষ অভিযান চলমান রয়েছে।

এ ছাড়া সুন্দরবন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে।

দুর্গাপূজায় নিরাপত্তায় মোতায়েন ছিলেন সাড়ে ৩ হাজার সদস্য

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ১৭টি জেলার ৪৪টি উপজেলায় ২৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ৩ হাজার ৫০০ কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়। এ সময় ১৮টি মেডিকেল টিম, ১৫টি ডাইভিং টিম এবং প্রতিমা বিসর্জনের ১৩৫টি পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক ঢাকার মিরপুর-২ ও মোংলার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে কোস্ট গার্ড দায়িত্ব পালন করে।

অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মৎস্য ও বনজ সম্পদ সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


১৩ দিনে ২৯৫ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

১২ থেকে ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১৩ দিনে বিভিন্ন অভিযান পরিচালনা করে ২৯৫ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ১১০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মাদক ও চোরাচালান প্রতিরোধ, মৎস্য ও বনজ সম্পদ সংরক্ষণ, মানবপাচার দমন এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময় ইয়াবা, গাঁজা, ডিজেল, সয়াবিন তেল, চিনি, অবৈধ জাল, ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ এবং বন্য প্রাণীর দেহাবশেষ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অবৈধভাবে মাছ ধরার কাজে জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে।

 

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক জব্দ

অভিযানে ৯০ হাজার ৫৬ পিস ইয়াবা ও ৪৩৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় পাঁচজন মাদক ব্যবসায়ী ও দুজন মাদকাসক্ত ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৩৬০ টাকা।

 

চোরাচালানবিরোধী অভিযানে তেল, চিনি ও বোট জব্দ

চোরাচালানবিরোধী অভিযানে ১ হাজার ৭১৮ লিটার ডিজেল, ১৫ হাজার লিটার সয়াবিন তেল, ১৫ হাজার ৩০০ কেজি চিনি ও একটি বোট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ১৯ জন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৬ কোটি ৪ লাখ ৯২ হাজার ৩৪০ টাকা।

 

মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় ৬ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৯২৪ মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ছাড়া ১৫ হাজার ৪৯৫ কেজি ইলিশ, ২ হাজার ৭৩৭ কেজি সামুদ্রিক মাছ, ১১৪টি বোট, ৫ হাজার ২২৬টি আইস ক্যান, একটি সিএনজি, পাঁচটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় ৪১৯ জন জেলেকে আটক করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২৮৫ কোটি ৬ লাখ টাকা। কোস্ট গার্ডের হিসাব অনুযায়ী, জব্দ করা অবৈধ জালের কারণে আনুমানিক ১৭ হাজার ১০৩ টন মাছ রক্ষা পেয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮৫৫ কোটি ১৮ লাখ টাকা।

বনজ সম্পদ ও বন্য প্রাণী সংরক্ষণে অভিযান

পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে ৩৬৫ কেজি পলিথিন, ১৩ দশমিক ৭ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, একটি চামড়া ও চারটি পা জব্দ করা হয়েছে। এ ছাড়া দুটি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।

 

মানবপাচার প্রতিরোধ ও উদ্ধার অভিযান

মানবপাচারবিরোধী অভিযানে একজন মানবপাচারকারীকে আটক এবং মানবপাচারের শিকার একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পৃথক উদ্ধার অভিযানে একজন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

 

বিশেষ অভিযান অব্যাহত

অবৈধ অস্ত্র উদ্ধার, সারের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের বিশেষ অভিযান চলমান রয়েছে।

এ ছাড়া সুন্দরবন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে।

দুর্গাপূজায় নিরাপত্তায় মোতায়েন ছিলেন সাড়ে ৩ হাজার সদস্য

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ১৭টি জেলার ৪৪টি উপজেলায় ২৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ৩ হাজার ৫০০ কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়। এ সময় ১৮টি মেডিকেল টিম, ১৫টি ডাইভিং টিম এবং প্রতিমা বিসর্জনের ১৩৫টি পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক ঢাকার মিরপুর-২ ও মোংলার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে কোস্ট গার্ড দায়িত্ব পালন করে।

অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মৎস্য ও বনজ সম্পদ সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ